1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ব্যাচেলরদের ঘরও ঝকঝকে হবে এই সহজ উপায়ে - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ব্যাচেলরদের ঘরও ঝকঝকে হবে এই সহজ উপায়ে

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪০ বার পঠিত
ব্যাচেলরদের ঘরও ঝকঝকে হবে

“ঘর গুছিয়ে রাখলে শুধু চোখের শান্তিই নয়, মেলে মানসিক প্রশান্তিও”
অনলাইন ডেস্ক

দিনের সব ঝক্কি-ঝামেলা কাটিয়ে নিজের ঘরে ফেরাই হয় সবার আরামের জায়গা। কিন্তু সেই ঘর যদি এলোমেলো থাকে, শান্তির বদলে বাড়ে বিরক্তি। বিশেষ করে ব্যাচেলরদের জন্য বা যারা একা থাকেন, তাদের কাছে শোবার ঘর গোছানো যেন বিশাল এক ঝামেলা। অথচ সহজ কিছু অভ্যাসই বদলে দিতে পারে ঘরের চেহারা।

১. ‘অতিরিক্ত’ নয়, ‘প্রয়োজনীয়’ জিনিস রাখুন বিছানায়
সকালে ঘুম ভাঙার পর বিছানা গুছানো বিরক্তিকর লাগতেই পারে। তবে যদি বিছানায় প্রয়োজনের অতিরিক্ত বালিশ, কম্বল বা চাদর না থাকে, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। শীত ফুরোলেই ভারী জিনিসগুলো তুলে রাখুন।

২. গোছগাছকে অভ্যাসে পরিণত করুন
যেভাবে সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যান, ঠিক সেভাবেই বিছানা গুছিয়ে ফেলার একটা রুটিন তৈরি করুন। বালিশ ঠিক জায়গায়, চাদর টেনে সমান—এই কয়েক মিনিটের অভ্যাসেই ঘর দেখাবে ঝকঝকে।

৩. সপ্তাহে একটা দিন শুধুই ঘরের জন্য রাখুন
প্রতিদিন পুরো ঘর পরিষ্কার করা কঠিন। তাই সপ্তাহে একটা দিন ঠিক করুন—যেদিন ভালোভাবে ঘর পরিষ্কার করবেন। এতে ঘরে ময়লা জমার সুযোগ কমবে।

৪. কাপড়ের পাহাড় নয়, ব্যবহার করুন হ্যাঙ্গার বা ঝুড়ি
ঘরের চেয়ার বা বিছানায় কাপড় জমিয়ে রাখার বদলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। চাইলে লন্ড্রি ব্যাগ ব্যবহার করতে পারেন। এতে ঘর থাকবে শৃঙ্খলাপূর্ণ।

৫. দরকারি জিনিস রাখুন সঠিক জায়গায়
ওষুধ, কাগজপত্র বা ছোটখাটো দরকারি জিনিস হাতের কাছে রাখতে চান? তবে তা বিছানার চারপাশে ছড়িয়ে না রেখে ছোট একটা টেবিল বা ড্রয়ার ব্যবহার করুন। খুঁজতেও সময় লাগবে না, ঘরও থাকবে পরিপাটি।

পরিষ্কার ও পরিপাটি শোবার ঘর মানেই সারা দিনের শেষে এক টুকরো শান্তির ঠিকানা!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..