1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মরণফাঁদে পবনদীপ, চিকিৎসকরা জানালেন সর্বশেষ অবস্থা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি

মরণফাঁদে পবনদীপ, চিকিৎসকরা জানালেন সর্বশেষ অবস্থা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
মরণফাঁদে পবনদীপ

কাছে আসা মরণ ফাঁদ! সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পবনদীপ রাজন

অনলাইন ডেস্ক

‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ কাঁপানো পবনদীপ রাজন জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি! সোমবার (৫ মে) ভোর ৩টা ৪০ মিনিটের দিকে তার গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় গায়ককে। সর্বশেষ শারীরিক পরিস্থিতি জানিয়ে বিবৃতি দিয়েছে তার সহযোগী দল।

মঙ্গলবার (৬ মে) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, গায়ককে আইসিইউতে রাখা হয়েছে এবং আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকরা ছয় ঘণ্টা ধরে লড়েছেন তার জন্য। সফল অস্ত্রোপচারের পর কিছুটা স্থিতিশীল পবনদীপ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তার শরীরে বড় ধরনের একাধিক ফ্র্যাকচারসহ অসংখ্য ক্ষত রয়েছে। পুরো শরীরজুড়ে ব্যথায় কাতর গায়ক জ্ঞান হারিয়েছিলেন দীর্ঘক্ষণ।

অস্ত্রোপচারের পর এখনো আইসিইউতে পবনদীপের উপর কড়া নজর রাখছে মেডিকেল টিম। ভক্তদের উদ্দেশে লেখা হয়েছে, ‘‘আপনাদের অফুরন্ত প্রার্থনা আর ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। পবনের দ্রুত সুস্থতা কামনা করুন।’’

উল্লেখ্য, ‘ইন্ডিয়ান আইডল ১২’-এর চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি পান পবনদীপ রাজন। সেই মঞ্চ থেকে দেশের ঘরে ঘরে পৌঁছে যায় উত্তরাখণ্ডের এই প্রতিভাবান গায়কের সুর।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..