1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাত দিনে জাকসু গঠনতন্ত্র? উঠছে তীব্র প্রশ্ন - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

সাত দিনে জাকসু গঠনতন্ত্র? উঠছে তীব্র প্রশ্ন

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৬২ বার পঠিত
জাকসু গঠনতন্ত্র

রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) গঠনতন্ত্রের সংস্কার ঘিরে উঠেছে ব্যাপক বিতর্ক। অনলাইনে মাত্র সাত দিনের জন্য শিক্ষার্থীদের মতামত নিয়ে তড়িঘড়ি খসড়া চূড়ান্ত করাকে অনেকেই দেখছেন ‘দায়সারা’ ও ‘অবিবেচনাপ্রসূত’ পদক্ষেপ হিসেবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত মার্চে সিন্ডিকেটে গঠনতন্ত্র সংস্কারের লক্ষ্যে একটি কমিটি গঠিত হয়। কমিটি একটি খসড়া গঠনতন্ত্র তৈরি করে তা ১০ এপ্রিল ওয়েবসাইটে প্রকাশ করে। এরপর মাত্র ১৭ এপ্রিল পর্যন্ত সময় দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে মতামত চাওয়া হয়। এত কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ নথি বিশ্লেষণ করে মত দেওয়া অসম্ভব বলে অভিযোগ শিক্ষার্থীদের।

বিভাগীয় ১৫টি নির্বাচিত সংসদের কাছে খসড়াটি না পাঠানোর বিষয়টিও ক্ষোভের জন্ম দিয়েছে।

২৩ এপ্রিল উপাচার্যের কাছে খসড়া হস্তান্তর করা হয়। অভিযোগ উঠেছে, খসড়া সম্পর্কে কোনো সচেতনতা তৈরি করা হয়নি। অংশগ্রহণের পদ্ধতি স্পষ্ট না করায় অনেকে মতামত দেওয়ার সুযোগই পাননি।

১৯ জুলাইয়ের আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী ও ইতিহাস সংসদের সহ-সভাপতি শাকিল আলী বলেন, “নির্বাচিত বিভাগীয় সংসদকে বাদ দিয়ে সংস্কার মানেই তামাশা। অগ্রাধিকার না দিয়ে এভাবে কোনো সংস্কার হয় না।”

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন বলেন, “সবার অংশগ্রহণ ছাড়া ইনক্লুসিভ সংস্কার সম্ভব নয়। ভবিষ্যতে জটিলতা বাড়বে।”

এ বিষয়ে বক্তব্য জানতে সংস্কার কমিটির প্রধান ও প্রোভিসি অধ্যাপক মাহফুজুর রহমান এবং সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..