1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবি বর্তমান ছাত্রদলের কমিটি বিলুপ্ত করার দাবি একাংশের - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জাবি বর্তমান ছাত্রদলের কমিটি বিলুপ্ত করার দাবি একাংশের

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৮২ বার পঠিত
ছাত্রদলের কমিটি

জাবি ছাত্রদলে বিতর্ক-ভিত্তিহীন নয়, তথ্যসহ পাঁচ দফা দাবি!

জাবি প্রতিনিধি, রকিব হাসান প্রান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের বর্তমান কমিটির নানা অপকর্ম তুলে ধরে কমিটি বিলুপ্ত করাসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে একাংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংবাদ সম্মেলন করেন নেতাকর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহিদ সালাম বরকত হলের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন তারা।

সংবাদ সম্মেলনে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা; দলীয় আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব দিয়ে নতুন কমিটি গঠন করা ; ভ্যাকসিনেশন কর্মসূচির অর্থ কেলেঙ্কারির তদন্ত করে দোষীদের সাংগঠনিকভাবে বহিষ্কার করা; কমিটির সকল সদস্যদের যাচাই-বাছাই করে ছাত্রদলের আদর্শবিরোধী কোনো ব্যক্তি যাতে না থাকতে পারে তা নিশ্চিত করা এবং ছাত্রদলের ভাবমূর্তি রক্ষার্থে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করা।

সংবাদ সম্মেলনে বর্তমান কমিটির দূর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়। সেগুলো হলো- ভ্যাকসিনেশন কর্মসূচিকে ঘিরে অর্থ কেলেঙ্কারি ও ক্ষমতার অপব্যবহার, বর্তমান ১৭৭ সদস্যের কমিটিতে ১৩ জনের ছাত্রলীগ সংশ্লিষ্টতা, কেন্দ্রীয় নির্দেশনা থাকা সত্ত্বেও বর্তমান কমিটি ৯০ দিন অতিক্রম করে ফেললেও কাউন্সিল বা পুনর্গঠন প্রক্রিয়ার কোনো উদ্যোগ না নেয়া এবং কেন্দ্রের সাথে সমন্বয়হীনতা ও দায়িত্ব এড়ানোর প্রবণতা।

সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন- বর্তমান জাবি ছাত্রদলের কমিটির একাধিক অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও নীতিকে প্রশ্নবিদ্ধ করছে। এ প্রেক্ষিতে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি এই ব্যর্থ ও বিতর্কিত কমিটির তাৎক্ষণিক বিলুপ্তি ও একটি যোগ্য, কার্যকর এবং স্বচ্ছ নতুন কমিটি গঠনের।

এর আগে ৩০ দিনের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে গত ৮ জানুয়ারি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ১৭৭ সদস্যের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ৫৬ জন ও সদস্য হিসেবে ১১৯ জনের নাম উল্লেখ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..