সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী শুক্রবার (১২ এপ্রিল) ঢাকায় একসঙ্গে গান গাইবেন দুই পাকিস্তানি শিল্পী। “মেলোডি আনলিশড” শিরোনামের এই কনসার্টে পারফর্ম করবেন পাকিস্তানের তুমুল জনপ্রিয় শিল্পী মুস্তফা জাহিদ, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই কনসার্টের কথা জানিয়ে দিয়েছেন।
এই কনসার্টটি আয়োজন করছে ‘মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন’, এবং এটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।
অন্যদিকে, ঢাকায় প্রথমবারের মতো গান পরিবেশন করতে আসছেন পাকিস্তানের আরেক সংগীত তারকা, আইমা বেগ। ‘রুল দ্য রোড’ শিরোনামের কনসার্টটি আয়োজন করছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ, আর এটি অনুষ্ঠিত হবে রাজধানীর সেনা প্রাঙ্গণে।
আয়োজকরা জানিয়ে দিয়েছেন, এই দুই সুপারস্টারের কনসার্টের টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে!