1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ব্রকলির চমকপ্রদ উপকারিতা: রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনের গোপন রহস্য - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

ব্রকলির চমকপ্রদ উপকারিতা: রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনের গোপন রহস্য

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পঠিত
ব্রকলির চমকপ্রদ

সাদিকা জাহান

ব্রকলি দেখতে অনেকটা ফুলকপির মতো হলেও এটি একটি শীতকালীন সবজি যা পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফোলেট, ভিটামিন ‘এ’ এবং ‘সি’। পুষ্টিবিদদের মতে, ব্রকলি একটি অত্যন্ত পুষ্টিকর সবজি যা শরীরের জন্য বহু উপকার নিয়ে আসে। একটি গবেষণা প্রতিষ্ঠান পরিচালিত গবেষণায় দেখা গেছে, ক্যান্সার প্রতিরোধী খাদ্য তালিকায় ব্রকলি দশম স্থান অধিকার করেছে। ক্যান্সার প্রতিরোধ ছাড়াও ব্রকলি আরও বিভিন্ন শারীরিক সমস্যা মোকাবেলায় কার্যকরী। চলুন, জেনে নিই ব্রকলির কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা।

ভিটামিন ‘সি’-এর আধার ব্রকলিতে লেবুর চেয়ে দ্বিগুণ পরিমাণ ভিটামিন ‘সি’ থাকে, যা ভিটামিন সি-এর অভাবে হওয়া নানা রোগ প্রতিরোধে সহায়তা করে। নিয়মিত ব্রকলি খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ত্বক উজ্জ্বল থাকে।

ক্যান্সার প্রতিরোধে সহায়ক ব্রকলিতে থাকা বিটা-ক্যারোটিন এবং সেলেনিয়াম ফুসফুস, যকৃত, স্তন এবং অগ্ন্যাশয় ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে। এই উপাদানগুলো কোষের অভ্যন্তরে ক্ষতিকর উপাদানগুলোর বিরুদ্ধে লড়াই করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ব্রকলির সেলেনিয়াম এবং অন্যান্য অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এটি জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এবং ঠান্ডা-কাশির ঝুঁকি কমায়।

হাড় মজবুত করতে সহায়ক ব্রকলিতে থাকা ক্যালসিয়াম এবং ভিটামিন ‘কে’ হাড়কে শক্তিশালী করে এবং অস্টিওপরোসিস প্রতিরোধে সহায়তা করে।

গ্যাস্ট্রিক প্রতিরোধে কার্যকরী ব্রকলিতে বিদ্যমান সালফোরাফেন এবং ভিটামিন ‘ই’ গ্যাস্ট্রিক এবং আলসারের মতো সমস্যা প্রতিরোধে সহায়তা করে। নিয়মিত ব্রকলি খেলে হজম ক্ষমতা উন্নত হয়।

বার্ধক্য প্রতিরোধ ব্রকলির সক্রিয় অক্সিজেন প্রতিরোধী উপাদান শরীরকে বিষমুক্ত করে এবং বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে। এতে ত্বক পরিষ্কার ও দীপ্তিময় থাকে।

ওজন নিয়ন্ত্রণ ব্রকলিতে ফ্যাটের পরিমাণ অত্যন্ত কম, তবে এতে লৌহ উপাদানের আধিক্য রয়েছে। এটি শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে।

খাওয়ার পরামর্শ দিনে ১০০ গ্রাম ব্রকলি খেলে শরীরের ভিটামিন ‘সি’-এর চাহিদা অনেকাংশে পূরণ হয়। ব্রকলি কেনার সময় সতেজ সবুজ, গাঢ় রঙ এবং শক্ত কুঁড়ি দেখে কিনতে হবে। রান্নার পাশাপাশি ব্রকলি রোস্ট করে মাংসের সঙ্গে খাওয়া যায়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..