1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সচিবালয়ে আগুন পরিকল্পিত হতে পারে: নৌবাহিনীর সিনিয়র অফিসারের মন্তব্য - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

সচিবালয়ে আগুন পরিকল্পিত হতে পারে: নৌবাহিনীর সিনিয়র অফিসারের মন্তব্য

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত
সচিবালয়ে আগুন পরিকল্পিত হতে পারে
this is a collected or created picture for Janatar Jagoron news.

নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (পিও) আমিনুল ইসলাম মন্তব্য করেছেন, সচিবালয়ে যে অগ্নিকাণ্ড ঘটেছে তা পরিকল্পিত হতে পারে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের ৭ নং ভবনে আগুন লাগার স্থান পরিদর্শন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই ধারণা প্রকাশ করেন।

আমিনুল ইসলাম বলেন, “সচিবালয়ে আগুন যে জায়গাগুলিতে লেগেছে, তা দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিত। কারণ এটি ছয় তলা, নয় তলার পাশাপাশি মাঝের অংশেও ছড়িয়েছে। এক জায়গা থেকে শর্ট সার্কিটের কারণে এতটা বিস্তার ঘটে না, এটি পরিকল্পিত হতে পারে।”

সচিবালয়ে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থলে নৌ বাহিনীর একটি টিম মোতায়েন করা হয়, যাদের মধ্যে আমিনুল ইসলামও ছিলেন।

তিনি সাংবাদিকদের বলেন, “যে সব জায়গায় আগুন লেগেছিল, সবই পুড়ে গেছে। আমরা এখনও পুরোপুরি আইডেন্টিফাই করতে পারিনি, তবে সেটি শীঘ্রই করব। আমাদের নৌ বাহিনীর টিম এখানে কাজ করছে।”

যে কারণে এটি পরিকল্পিত আগুন মনে হচ্ছে, তা জানতে চাইলে নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার আমিনুল ইসলাম বলেন, “শর্ট সার্কিটের আগুন এক জায়গা থেকে ছড়িয়ে পড়ে, কিন্তু এখানে আগুন একসাথে নানা জায়গায় লেগেছে। এ কারণে আমাদের সন্দেহ হচ্ছে যে এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..