1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বার পঠিত
টিউলিপ
this is a collected or created picture for Janatar Jagoron news.

যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিকসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নাম উল্লেখ

বাংলাদেশে একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের পাশাপাশি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম এসেছে। টিউলিপকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (২২ ডিসেম্বর) টাইমস ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে পারমাণবিক শক্তি প্রকল্প থেকে প্রায় তিন দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের মাধ্যমে পরিবারকে সহায়তা করার অভিযোগে টিউলিপকে ব্রিটেনের মন্ত্রিপরিষদ অফিসের নীতিশাস্ত্র দলের সামনে জিজ্ঞাসাবাদ করা হয়।

সানডে টাইমসের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাজ্যের ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক তার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়ার সঙ্গে রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের চুক্তিতে সহায়তা করেছিলেন। ২০১৩ সালে প্রায় ১০ বিলিয়ন পাউন্ড মূল্যের এই প্রকল্পে তার ভূমিকা ছিল বলে অভিযোগ ওঠে।

প্রতিবেদনে আরও বলা হয়, টিউলিপ নীতিশাস্ত্র দলের সঙ্গে সাক্ষাৎ করে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

টাইমস ম্যাগাজিনে জানানো হয়েছে, টিউলিপ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মন্ত্রিপরিষদ অফিসের একজন মুখপাত্র নিশ্চিত করেন যে, মন্ত্রী নিজে এই অভিযোগের সঙ্গে কোনো সম্পর্ক থাকার বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিক দেশের আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, ২০১৩ সালে বাংলাদেশে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য চুক্তি প্রক্রিয়ায় তিনি মধ্যস্থতা করেছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..