1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল: 'গুপ্তহত্যা’র প্রতিবাদে ন্যায়বিচারের দাবি' - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল: ‘গুপ্তহত্যা’র প্রতিবাদে ন্যায়বিচারের দাবি’

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত
জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন শিক্ষার্থীর কথিত ‘গুপ্তহত্যা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। পিলখানা হত্যাকাণ্ডসহ বিগত সরকারের আমলে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা।

বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগানে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডসহ অন্যান্য হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। আন্দোলনকারীদের মতে, এসব বিচারপ্রক্রিয়ার ধীরগতি ক্ষমতাসীনদের ব্যর্থতা এবং আইনের শাসনের প্রতি অবহেলার পরিচায়ক।

জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, “জুলাই বিপ্লবের সাড়ে চার মাস পরও হত্যাকাণ্ডের বিচার হয়নি, যা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জাজনক। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে তা এখনো হয়নি।”

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু মন্তব্য করেন, “২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখনো হয়নি। একইভাবে জুলাই আন্দোলনে জড়িত হত্যাকাণ্ডের বিচারেও ব্যর্থতা দেখা যাচ্ছে। এসব বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

বক্তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে গণতান্ত্রিক নির্বাচনের আগে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যেসব হামলা হয়েছে, তার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা স্লোগানে জানান, তারা ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..