1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মদনপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মৃত্যু - Janatar Jagoron
শিরোনাম

মদনপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত
মদনপুরে অগ্নিকাণ্ডে

নারায়ণগঞ্জের মদনপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন একই পরিবারের চার সদস্যের সবাই মারা গেছেন। সোমবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একদিনে তিনজনের মৃত্যু হয়। এর আগে ১২ জুন পরিবারের আরেক সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, ১১ জুন ভোরে মদনপুর এলাকার একটি বাসায় আগুন লাগার ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। আহতদের মধ্যে শিশু হযরত আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হলেও পরিবারের বাকি চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে আলী আহমেদ মান্নান (৫০), সকাল পোনে ১০টায় মো. সায়েম (১৯) এবং রাত পোনে ১১টায় মিম (১৩) মারা যান। এর আগে ১২ জুন দুপুরে মারা যান সুলতানা (৩৫)। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলায় হলেও মরদেহ কুমিল্লার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানে বাবা, মা ও ছেলেকে একসঙ্গে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

তিনি জানান, দগ্ধ চারজনের অবস্থাই শুরু থেকেই সংকটাপন্ন ছিল। আলী আহমেদ মান্নানের শরীরের ৩৫ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ, মো. সায়েমের ৭৭ শতাংশ এবং মিমের ৪১ শতাংশ অংশ আগুনে দগ্ধ হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..