শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রোববার (০১ মার্চ) মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর গতকাল সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বলেন, মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি তিনি।
উল্লেখ্য, আমীর খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন। পরে নতুন সরকার গঠনের পর তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।