1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তারেক রহমানের বিজয়ে বিশ্বনেতাদের শুভেচ্ছা ও সমর্থনের বার্তা - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

তারেক রহমানের বিজয়ে বিশ্বনেতাদের শুভেচ্ছা ও সমর্থনের বার্তা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পঠিত
বিশ্বনেতাদের শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের ঘোষিত সর্বশেষ বেসরকারি ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোট ২০৯টি আসনে বিজয় অর্জন করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসনে জয় পেয়েছে।

দুই-তৃতীয়াংশের বেশি আসন নিশ্চিত করে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রীসহ এশিয়ার কয়েকটি দেশের শীর্ষ নেতারা বিএনপি চেয়ারম্যানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফোনে তারেক রহমানকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার উদ্যোগের প্রতি আমি শুভেচ্ছা ও সমর্থন জানাই।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী; আমাদের মধ্যে রয়েছে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক। সেই প্রেক্ষাপটে দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

অভিনন্দন বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, ‘পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারত্ব ও পারস্পরিক উন্নয়নের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।’

একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও বিএনপিকে বড় জয়ে নেতৃত্ব দেওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান। সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও তিনি অভিনন্দন জানিয়েছেন।

সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সাফল্যের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এ বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে উল্লেখ করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘তারেক রহমান এবং বিএনপিকে তাদের অভূতপূর্ব নির্বাচনী সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন। এটি সত্যিকার অর্থেই গণতন্ত্রের বিজয়। নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের রায় সুস্পষ্টভাবে প্রকাশ করেছে।’

এদিকে জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকাস্থ চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ বার্তা প্রকাশ করে।

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বড় জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। পাশাপাশি তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, ‘বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অসাধারণ বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতিও রইল আন্তরিক শুভেচ্ছা।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..