1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শীতের সকালে লাক্সারি ছেড়ে মাটির চুলায় জয়া আহসান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

শীতের সকালে লাক্সারি ছেড়ে মাটির চুলায় জয়া আহসান

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৩০ বার পঠিত
জয়া আহসান

চারপাশে কুয়াশায় ঢাকা প্রকৃতি, হিমেল হাওয়ায় কাঁপছে জনজীবন। পৌষের কনকনে শীতে সাধারণ মানুষের মতোই ঠান্ডায় জবুথবু অবস্থায় সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে শীতের তীব্রতা থেকে বাঁচতে শহরের বিলাসবহুল সোফা কিংবা আধুনিক হিটার নয়, তিনি বেছে নিয়েছেন গ্রামবাংলার চিরচেনা ও সহজ এক উপায়। শীতের উষ্ণতা পেতে জয়া সময় কাটাচ্ছেন মাটির রান্নাঘরে, আগুন জ্বালানো চুলার পাশে বসেই সারছেন দুপুরের রান্নার সময়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন জয়া আহসান। ভিডিওতে দেখা যায়, গায়ে মোটা জ্যাকেট, মাথায় টুপি ও পায়ে মোজা পরে শীতের প্রস্তুতি নিলেও ঠান্ডায় কাঁপছেন তিনি। শরীর গরম রাখতে তাই তিনি আশ্রয় নিয়েছেন বাড়ির মাটির চুলার পাশেই।

ভিডিওতে নিজের রান্নার দক্ষতা নিয়ে বেশ খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান,
“আমি খুব বেশি রান্না করতে পারি না। আমাদের এখানে একটা মাটির রান্নাঘর আছে, সেখানে কয়েকটা মাটির চুলা। আমি তো রান্না জানি না, শুধু ওদের রান্নাটুকু একটু করি।”

মাটির চুলার পাশে বসে থাকার কারণ ব্যাখ্যা করে জয়া বলেন,
“শীতকালে মাটির চুলাতেই রান্না হচ্ছে। চারদিকে এত ঠান্ডা যে আর কোথাও বসা যাচ্ছে না। তাই এই রান্নাঘরেই সময় কাটাচ্ছি। মাটির চুলার পাশে বসলে কী যে আরাম! আর এই চুলার রান্না খেতেও দারুণ মজা।”

ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। নেটিজেনদের প্রশংসায় ভাসছেন জয়া আহসান। গ্ল্যামার দুনিয়ার শীর্ষে থেকেও শেকড়ের সঙ্গে এমন সহজ-সরল সম্পর্ক ভক্তদের মুগ্ধ করেছে। কেউ মাটির চুলার রান্নার স্বাদ ও শৈশবের স্মৃতি মনে করেছেন, আবার কেউ জয়ার এই সাদামাটা ও ঘরোয়া রূপের প্রশংসা করেছেন। শীতের অলস দুপুরে জয়ার এমন সাধারণ অবতার ভক্তদের কাছে যেন এক অন্যরকম আনন্দের উপহার হয়ে ধরা দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..