1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভূয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি: এডভোকেট মামুন - Janatar Jagoron

ভূয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি: এডভোকেট মামুন

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
ফেসবুক অপপ্রচারে জিডি করলেন মামুন

জাহিদ হাসান, জেলা প্রতিনিধি জামালপুর

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর ও ভূয়া তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

সূত্র জানায়, সম্প্রতি ফেসবুকে কিছু কুচক্রী মহল এডভোকেট ওয়ারেছ আলী মামুনকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন তথ্য প্রচার করে তার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মানহানি ঘটানোর চেষ্টা করছে। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেন এবং থানায় জিডি করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

এ বিষয়ে এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, “আমি সব সময় সত্য ও ন্যায়ের রাজনীতিতে বিশ্বাসী। আমার বিরুদ্ধে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। আমি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এর প্রতিকার চাই।”

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..