1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সারাদেশে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৯ জন গ্রেপ্তার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

সারাদেশে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৯ জন গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পঠিত
সেনাবাহিনী যৌথ অভিযানে ৬৯ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক,

সারাদেশে গত আট দিনে বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযানে ৬৯ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানটি ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত হয়।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনে ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়েছে। অভিযানে শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী, শিশু পাচারকারী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:

  • ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র
  • ২টি ম্যাগাজিন
  • ৩টি ককটেল
  • ২৭ রাউন্ড গুলি
  • দেশীয় ও বিদেশি ধারালো অস্ত্র
  • বিপুল পরিমাণ মাদকদ্রব্য
  • মোবাইলফোন, চোরাই মালামাল ও নগদ অর্থ

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামসহ ৬২ জেলায় সেনাবাহিনী টহল পরিচালনা করছে। প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ ও মন্দিরে পূজা অর্চনার প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী ভূমিকা রাখছে।

দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান অব্যাহত রাখবে এবং সাধারণ মানুষকে সন্দেহজনক কার্যকলাপের তথ্য সেনাক্যাম্পে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..