বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
মাইলস্টোন আহতদের জন্য ভারতের অগ্নিদগ্ধ চিকিৎসক দল ঢাকায় আসছে!
অনলাইন ডেস্ক
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর আহতদের চিকিৎসার জন্য ভারতের অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকায় পৌঁছাবে।
মঙ্গলবার (২২ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে অগ্নিদগ্ধ আহতদের জরুরি চিকিৎসা সহায়তা নিয়ে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন।
অগ্নিদগ্ধদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সের দল দ্রুত ঢাকায় এসে আহতদের অবস্থা মূল্যায়ন করবেন। প্রয়োজনে তারা ভারতে আরও উন্নত চিকিৎসা এবং বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রাথমিক চিকিৎসা ও মূল্যায়নের ভিত্তিতে অতিরিক্ত চিকিৎসা দল পাঠানোর সম্ভাবনাও রয়েছে।
এর আগে ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে যুদ্ধবিমান বিধ্বস্তের আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব দিয়েছে।