শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
এক চোখের দৃষ্টি হারানো মুন্নাছকে ফিরিয়ে দিন জীবনে
অনলাইন ডেস্ক
দুরারোগ্য রক্ত ক্যানসার লিউকেমিয়ায় আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ১০১তম ব্যাচের ছাত্র মো. মুন্নাছ আলী। গত ছয় মাস ধরে ভারতের চেন্নাইয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় ইতিমধ্যে তার চিকিৎসার অধিকাংশ খরচ সংগ্রহ করা সম্ভব হয়েছে।
জানা গেছে, মুন্নাছকে ইতোমধ্যেই প্রায় ৩০ বার কেমোথেরাপি দেওয়া হয়েছে। চিকিৎসকেরা বলছেন, তার শারীরিক উন্নতি হচ্ছিল, তবে এতো ঘন ঘন কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় এখন নতুন জটিলতা দেখা দিয়েছে।
নাক ও মাথার খুলির মাঝের হাড়ে সংক্রমণ দেখা দিয়েছে, যার কারণে সম্প্রতি ডান চোখে তিনি সম্পূর্ণ অন্ধ হয়ে পড়েছেন এবং বাঁ চোখের দৃষ্টিও মারাত্মকভাবে ক্ষীণ হয়ে গেছে। এ অবস্থায় চিকিৎসকেরা তাকে ২১ দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছেন। এতে ফল না মিললে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে।
চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি হতে বললেও, আর্থিক সংকটের কারণে মুন্নাছ আপাতত বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তার আরও প্রায় ৮-৯ লাখ টাকার প্রয়োজন। ইতোমধ্যে প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হয়েছে।
চিকিৎসার ব্যয় বহনের জন্য মুন্নাছ তার চারপাশের সবার কাছে আবারও সহযোগিতা চেয়েছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে দেশের সর্বস্তরের মানুষ যদি আবার একটু এগিয়ে আসে, হয়তো ফিরে পেতে পারেন তিনি তার আলোছায়া ভরা পৃথিবী।
সাহায্যের ঠিকানা:
বিকাশ/নগদ: 01884654418
ওয়ান ব্যাংক একাউন্ট নম্বর: 1062460000059
একাউন্ট নাম: Md. Munnas Ali
রাউটিং নম্বর: 165261342
শাখা: গুলশান ইসলামি ব্যাংকিং শাখা