সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
“টিভির পর্দা পরিষ্কার করতে গিয়ে যদি সেটটাই নষ্ট হয়ে যায়?”
অনলাইন ডেস্ক
হ্যাঁ, ভুল উপায়ে পরিষ্কার করলেই টিভি স্ক্রিন হয়ে যেতে পারে ঝাপসা, স্ক্র্যাচে ভরা বা পুরোপুরি অচল! বিশেষ করে আধুনিক স্মার্ট টিভিগুলোর স্ক্রিনে থাকে অ্যান্টি-গ্লেয়ার ও অ্যান্টি-রিফ্লেকটিভ আবরণ, যেটা একটু অসতর্কতাতেই নষ্ট হয়ে যেতে পারে। তাই শুধু গুছিয়ে বসে প্রিয় সিরিজ দেখলেই হবে না, সঠিকভাবে টিভি স্ক্রিনের যত্ন নেওয়াটাও জরুরি। আর এই যত্ন নিতে গিয়ে যেন মারাত্মক ভুল না করেন—সে জন্যই রইল সতর্কতামূলক গাইড।
অনেকে ভাবেন টিস্যু দিয়ে মোছা নিরাপদ, কিন্তু না! এগুলোর খসখসে গঠন টিভির স্ক্রিনে সূক্ষ্ম আঁচড় ফেলতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই দাগ স্থায়ী হয়ে যায়, স্ক্রিন হয় ঝাপসা। উপরন্তু, টিস্যুর ছোট ছোট তুলা জাতীয় অংশ থেকে যেতে পারে স্ক্রিনে।
টিভি স্ক্রিন কাচের মতো হলেও এটি গ্লাস নয়। গ্লাস ক্লিনারে থাকা অ্যামোনিয়া বা অ্যালকোহল স্ক্রিনের রক্ষাকবচ স্তর নষ্ট করে দেয়। ফলাফল—পিক্সেল ড্যামেজ, বিবর্ণতা ও স্ক্রিনে অদৃশ্য ফ্লিকার।
অনেকেই রান্নাঘরের পুরোনো কাপড়, তোয়ালে বা স্পঞ্জ দিয়ে স্ক্রিন মোছেন। এগুলোর ফাইবার অনেক সময় কঠিন হয় বা জমে থাকা ধুলা স্ক্র্যাচ ফেলে দেয়। বিশেষত স্পঞ্জের রুক্ষতা স্ক্রিনের মৃত্যু ডেকে আনতে পারে।
অনেকে ক্লিনার বা পানি সরাসরি স্ক্রিনে ছিটিয়ে দেন—এটা একদম ভুল! তরল পদার্থ স্ক্রিনের কিনারা দিয়ে ঢুকে গিয়ে মাদারবোর্ড বা সার্কিটে ক্ষতি করতে পারে। ফলাফল? পুরো টিভিই অকেজো।
এই রাসায়নিক দ্রব্যগুলো এতটাই তীব্র যে স্ক্রিনের লেয়ারে ছিদ্র করে ফেলতে পারে। ফলে রঙের ভারসাম্য নষ্ট হয়, ছবির গুণমান হয় বিকৃত, এমনকি স্ক্রিনে স্থায়ী দাগ পড়ে।
নরম বলেই বেবি ওয়াইপস অনেকেই ব্যবহার করেন। কিন্তু এতে থাকে তেল, সুগন্ধি ও রাসায়নিক উপাদান, যা স্ক্রিনে চিটচিটে দাগ ফেলতে পারে।
অনেকেই ভাবেন হালকা ডিটারজেন্টে ভালো পরিষ্কার হবে। কিন্তু এসব ক্লিনিং পাউডার বা বেকিং সোডার দানাদার গঠন স্ক্রিনে একবার আঁচড় ফেললে আর ফেরানো যাবে না।
আজকের স্মার্ট টিভি শুধু একটি ইলেকট্রনিক ডিভাইস নয়—এটা বিনোদনের হৃদয়কেন্দ্র। তাই নিয়মিত পরিষ্কার করা জরুরি হলেও, ভুল উপায়ে নয়। একবার ভুল করলেই টিভির স্ক্রিন হতে পারে চিরতরে বিকল। তাই আজই পুরোনো অভ্যাস বদলান, আর নিজের প্রিয় ডিভাইসকে দিন সঠিক যত্ন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া