1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অ্যাপল ওয়াচ: হৃদরোগ শনাক্তকরণে নতুন যুগের সঙ্গী - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

অ্যাপল ওয়াচ: হৃদরোগ শনাক্তকরণে নতুন যুগের সঙ্গী

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত
অ্যাপল ওয়াচ

সৌখিনতা ও আভিজাত্যের প্রতীক হিসেবে অনেকের হাতে শোভা পাচ্ছে অ্যাপল পণ্য। আধুনিক প্রযুক্তি আর নিত্যনতুন ফিচারের জন্য অ্যাপল পণ্যের তুলনা নেই। আইফোন থেকে স্মার্টওয়াচ—অ্যাপলের পণ্যগুলো আজকাল সবার কাছেই কমবেশি পরিচিত। এবার অ্যাপলের স্মার্টওয়াচে যুক্ত হয়েছে নতুন ফিচার, যা হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সময় দেখার শখ পূরণের পাশাপাশি স্মার্টওয়াচ এখন হৃদরোগ নির্ণয় ও চিকিৎসার সহায়ক হিসেবে কাজ করছে। এটি ব্যবহারকারীদের হৃৎস্পন্দনসহ স্বাস্থ্যের বিভিন্ন তথ্য জানাতে সক্ষম। এ কারণে চিকিৎসকরা দূরে থেকেও রোগীর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে পারছেন।

যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন মেডিসিনের কার্ডিওলজিস্ট এবং অধ্যাপক রড পাসম্যান জানিয়েছেন, অ্যাপল ওয়াচ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি ব্যবহারকারীদের হৃদস্পন্দনের গতি পর্যবেক্ষণের পাশাপাশি অস্ত্রোপচারের পর স্বাস্থ্যের অগ্রগতি জানতে সহায়তা করে। ফলে দূর থেকে রোগীর হৃদযন্ত্রের কার্যকারিতা নিয়ে ধারণা পাওয়া যাচ্ছে। অনেকে এটিকে শুধুমাত্র রোগ নির্ণয়ের জন্য নয়, অস্বাভাবিক শারীরিক সমস্যার পূর্বাভাস দিতেও ব্যবহার করছেন। তবে তিনি আরও বলেন, চিকিৎসায় অ্যাপল ওয়াচ গুরুত্বপূর্ণ হলেও, এটি মেডিকেল গ্রেড পরীক্ষার বিকল্প নয়। তবে এটি রিয়েল টাইম মনিটরিং ও ডেটা সংগ্রহে সহায়ক হতে পারে এবং রোগীর সচেতনতা বাড়াতে ভূমিকা রাখে।

গত বছর বাজারে আসা অ্যাপল ওয়াচ-৯ এ ব্যবহারকারীর শারীরিক তথ্য জানার জন্য একাধিক সুবিধা যুক্ত করা হয়েছে। এটি ব্যবহারকারীর হৃদযন্ত্রের কার্যক্রম পর্যবেক্ষণ করার পাশাপাশি অস্বাভাবিক উচ্চ বা নিম্ন হৃদস্পন্দন এবং অনিয়মিত ছন্দ (অ্যারিথমিয়া) শনাক্ত করতে পারে। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এসব তথ্য জানা সম্ভব, যা স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..