1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিজিএমইএর পরিচালনায় ১০ সদস্যের শক্তিশালী সহায়ক কমিটি - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

বিজিএমইএর পরিচালনায় ১০ সদস্যের শক্তিশালী সহায়ক কমিটি

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৪০ বার পঠিত
বিজিএমইএ

বিজিএমইএর পরিচালনায় সহায়ক কমিটি গঠন করেছেন সরকারের নিযুক্ত প্রশাসক। এই কমিটিতে নির্বাচনকেন্দ্রিক জোট সম্মিলিত পরিষদ ও ফোরাম থেকে পাঁচজন করে প্রতিনিধি রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এই কমিটি গঠন করা হয়।

সম্মিলিত পরিষদ থেকে কমিটিতে স্থান পাওয়া পাঁচ সদস্য হলেন— ক্ল্যাসিক ফ্যাশন কনসেপ্টের এমডি মো. শহিদউল্লাহ আজিম, মিসামি গার্মেন্টসের এমডি মিরান আলী, উর্মি গার্মেন্টসের এমডি আসিফ আশরাফ, এম এস ওয়্যারিং অ্যাপারেলসের এমডি আ ন ম সাইফুদ্দিন এবং শাশা গার্মেন্টসের এমডি শামস মাহমুদ। এ পাঁচজন বিজিএমইএর পরিচালনা পর্ষদের বিভিন্ন দায়িত্বে ছিলেন।

ফোরামের প্রতিনিধিরা হলেন— অনন্ত ক্লথিংয়ের এমডি এনামুল হক খান, ক্লিফটন ফ্যাশনের পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী, সফটেক্স কটনের এমডি রেজওয়ান সেলিম, এমিটি ডিজাইনের এমডি মো. শিহাবুদ্দোজা এবং অনন্ত অ্যাপারেলসের এমডি শরীফ জহির।

অফিস স্মারকে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইনের আওতায় প্রশাসককে কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে সংগঠনের সদস্যদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ২০ অক্টোবর, বিজিএমইএর পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেয় সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান স্বাক্ষরিত আদেশে ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ১২০ দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তর করবেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..