সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
মঞ্চে পড়ে গেলেও, শাকিরার পারফরম্যান্স ছিল নিখুঁত!
অনলাইন ডেস্ক
বিশ্বসঙ্গীতের মঞ্চে আবারো চমক সৃষ্টি করলেন পপ ইকন শাকিরা। এবার কেবল তাঁর গানের কাবেল বা পারফরম্যান্স নয়, বরং পেশাদারিত্বের এমন নিখুঁত প্রতিভা দেখিয়ে আলোচনার শীর্ষে উঠে এসেছেন তিনি। ‘হিপস ডোন্ট’স লাই’ ট্যুরের কুইবেক শোতে হঠাৎ মঞ্চে পিছলে পড়লেও ঝটপট নিজেকে সামলে নিয়ে পুনরায় গানের ধারায় ফিরেছেন এই তারকা, যা এখন সামাজিক গণমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
২০ মে, কানাডার মন্ট্রিয়লের বেল সেন্টার অডিটোরিয়ামে হাজার হাজার দর্শকের সামনে পারফর্ম করছিলেন শাকিরা। তাঁর জনপ্রিয় ট্র্যাক ‘হোয়েন এভার, হোয়েয়ার এভার’ চলাকালীন নাচের সময় হঠাৎ পিছলে গিয়ে মঞ্চে পড়ে যান তিনি। তবে অবাক করার বিষয়, কোনো দুশ্চিন্তা ছাড়াই দ্রুত উঠে দাঁড়িয়ে পারফরম্যান্স অব্যাহত রেখেছিলেন, যেন এটি পারফরম্যান্সের একটি পরিকল্পিত অংশই ছিল।
এই মুহূর্তের ভিডিও দ্রুতই সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শাকিরার আত্মবিশ্বাস ও পেশাদারিত্বের প্রশংসায় ভাসছে নেটিজেনরা। অনেকেই তাঁকে মঞ্চ নিয়ন্ত্রণ ও দৃঢ়তার আদর্শ হিসেবে উদাহরণ স্বরূপ তুলে ধরেছেন।
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সংবাদমাধ্যম পিপল তাদের প্রতিবেদন জানায়, ঘটনাটি সত্ত্বেও শাকিরার পারফরম্যান্সের ধারাবাহিকতা ও ফ্লো একদমই অবিচ্ছিন্ন ছিল। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘এটা নিঃসন্দেহে দারুণ একটি উদাহরণ। আশাকরি তিনি কোনও রকম আঘাত পাননি।’ অন্য কেউ বলেছেন, ‘একজন বসের মতোই নিজের যত্ন নিয়েছে সে।’ আরেকজন লিখেছেন, ‘দৃঢ়তা ও পেশাদারিত্বের অসাধারণ নজির। শুভকামনা রইল তার জন্য।’