মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
আধুনিক জীবনযাপনে নতুন বিপ্লব, এক আসবাবেই মিলছে ঘরের সব সমাধান!
অনলাইন ডেস্ক
আজকের ছোট ফ্ল্যাট আর শহুরে জীবনের সংকুচিত জায়গায় বড়সড় স্বস্তি এনে দিচ্ছে একটাই জিনিস—বহুমুখী আসবাব। খাট, সোফা, টেবিল, আলমারি—সব একসাথে দরকার? আলাদা আলাদা আসবাবে টাকা আর জায়গা দুটোই নষ্ট! তার বদলে একটাই আসবাব যদি সব কাজ সেরে দেয়? তখনই তো বাজিমাত!
এখনকার আসবাব মানেই শুধু ভারী কাঠের জিনিস নয়। আধুনিকতার ছোঁয়ায় এসেছে ডিজাইন, এসেছে কাজের সুবিধা। ক্রেতারা তাই বেশি ঝুঁকছেন মাল্টিপারপাস ফার্নিচারের দিকে। বিশেষ করে যাঁরা থাকেন ৮০০ থেকে ১ হাজার স্কয়ার ফিটের ফ্ল্যাটে, তাঁদের জন্য এসব আসবাব এক কথায় জাদুর সমাধান।
ধরুন, আপনার বাসার লিভিং রুমে রাখা সোফাটি রাত নামলেই পরিণত হচ্ছে আরামদায়ক খাটে। কিংবা বাচ্চার পড়ার টেবিলটি একটু টানলেই হয়ে যাচ্ছে ছোট বিছানা। জায়গা বাঁচানো তো হবেই, সঙ্গে আসছে ভিন্নধর্মী স্টাইলও। হাতিলের স্টোরেজ সোফা, পারটেক্সের স্মার্ট টেবিল, নাদিয়া বা ডেলটার ট্রান্সফরমেবল বেড—সবই এখন মধ্যবিত্তের বাজেটের নাগালে।
অনেকেই বলেন, এসব আসবাবের দাম বেশি। তবে হিসাবটা করলে দেখবেন, আলাদা করে খাট ও ডাইনিং টেবিল কিনতে যেটুকু খরচ হতো, তার চেয়েও কমে মাল্টিপারপাস আসবাব কিনে ফেলা যাচ্ছে। ৭০ হাজার টাকার জিনিস এখন মিলছে ৪৫-৫০ হাজারে।
মজার বিষয় হলো, বিদেশে এই বহুমুখী আসবাবের চল শুরু হয়েছিল অনেক আগে, আর এখন আমাদের দেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শহরের ব্যাচেলর থেকে নতুন দম্পতি, এমনকি করপোরেট অফিস—সব জায়গাতেই এই আসবাবের চাহিদা তুঙ্গে।
বাংলাদেশের বিভিন্ন নামি-দামি ব্র্যান্ড যেমন হাতিল, আকতার, ব্রাদার্স, নাভানা, অটবি, ইশো, উড মার্কস এমনকি নন-ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোও তৈরি করছে চোখ ধাঁধানো সব মাল্টিপারপাস ফার্নিচার। শুধু চাই একটু আইডিয়া, আর পছন্দের ডিজাইন দেখিয়ে দিলে মিলবে আপনার জন্য একেবারে কাস্টমাইজড আসবাব।
মূল্যও অনেকটা আপনার সাধ্যের মধ্যে। ১৩,৫০০ টাকা থেকে শুরু করে সোফা কাম বেড মিলবে ১.৫ লাখের মধ্যেই। আছে ইএমআই সুবিধাও, যেখানে ৩ থেকে ১২ মাসে কিস্তিতে কেনা যাবে এসব আসবাব—তাও আবার কোনো বাড়তি খরচ ছাড়াই।
আধুনিক রুচি আর বুদ্ধিমত্তার চমৎকার মিল—এই তো আজকের আসবাবের গল্প!
এবার ঘর সাজান এমন আসবাবে, যেটা শুধুই আসবাব নয়—একটা সম্পূর্ণ সমাধান।