1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঐশ্বরিয়ার শাড়ি–সিঁদুর লুক, চোখ ফেরানো দায় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

ঐশ্বরিয়ার শাড়ি–সিঁদুর লুক, চোখ ফেরানো দায়

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
ঐশ্বরিয়ার লুক

লালগালিচায় পা রেখেই যেন সময় থমকে দাঁড়াল, ঐশ্বরিয়ার এক ঝলকেই বিস্মিত সবাই!
অনলাইন ডেস্ক

প্রতিবারই তিনি তাক লাগান, তবে এবার যেন নিজেকেই ছাপিয়ে গেলেন ঐশ্বরিয়া রাই বচ্চন! কান ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় পা রেখেই যেন বলে দিলেন—বিচ্ছেদ হোক বা গুঞ্জন, আমি এখনও রানী! আর এই রানী এবার হাজির হয়েছেন এমন এক লুকে, যা একসাথে ঐতিহ্য, শৌর্য আর সৌন্দর্যের মিশেল।

২২ তমবারের মতো কান উৎসবে অংশ নিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। তবে এবারের চমক ছিল তাঁর শাড়ি ও সিঁথির সিঁদুর। মনীষ মালহোত্রার ডিজাইন করা আইভরি বেনারসি শাড়িতে সোনালি পাড় আর ম্যাচিং টিস্যু ওড়নার বাহার, যেন রাজকীয়তার চূড়ান্ত প্রকাশ।

এই প্রথম কানের লালগালিচায় ঐশ্বরিয়াকে দেখা গেল সিঁথিতে সিঁদুর পরে। বিচ্ছেদের গুঞ্জনের মাঝে তাঁর এই লুক যেন এক শক্ত বার্তা। “আমি এখনো আছি, অটুট, অনন্যা”—এটাই যেন বললেন তিনি চোখের ভাষায়। খোলা চুল আর অনবদ্য মেকআপে ঐশ্বরিয়ার এই লুক ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের ঝড় তুলেছে।

তাঁর গলায় ছিল মনীষ মালহোত্রার জুয়েলারি ব্র্যান্ডের হীরা, সোনা আর রুবির গয়নাগুলো। স্তরে স্তরে সাজানো নেকলেস আর স্টেটমেন্ট চুড়ি পুরো লুকটিকে দিয়েছে এক রাজকীয় ঔজ্জ্বল্য। ভক্ত-সমালোচক সকলেই স্বীকার করছেন, এটা ঐশ্বরিয়ার কানের ইতিহাসে অন্যতম সেরা লুক।

কান ফেস্টিভ্যালে ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবেই এবারও হাজির হয়েছেন ঐশ্বরিয়া। ‘দ্য হিস্ট্রি অব সাউন্ড’ সিনেমার প্রিমিয়ারে লালগালিচা আলোকিত করেছেন তিনি। হাত নাড়িয়ে দিয়েছেন ফ্রেঞ্চ রিভেরার পাড়ে, পাপারাজ্জিদের দিয়েছেন নমস্কার আর উড়ন্ত চুমু।

ফ্যাশন বোদ্ধারা কেবল শাড়ি ডিজাইনারকেই নয়, কৃতজ্ঞতা জানিয়েছেন স্টাইলিস্ট আস্থা শর্মাকেও, যাঁর নিখুঁত পরিকল্পনায় ঐশ্বরিয়ার এই অপূর্ব রূপ প্রকাশ পেয়েছে।

শেষ পর্যন্ত বলা যায়, কানের রাজকীয় আসরে ‘রানি’ হয়ে ফিরেছেন ঐশ্বরিয়া। একটিই লুক, একটিই বার্তা—সৌন্দর্য কখনো বয়সের গণ্ডিতে আটকে থাকে না।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..