1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাদ্রাসার সভাপতির পদে এবার ডাক্তার-ইঞ্জিনিয়ার-আইনজীবীরাও - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

মাদ্রাসার সভাপতির পদে এবার ডাক্তার-ইঞ্জিনিয়ার-আইনজীবীরাও

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৫৮ বার পঠিত
মাদ্রাসার সভাপতির পদে

মাদ্রাসা সভাপতির আসনে এবার ডাক্তার-ইঞ্জিনিয়ারদের জয়জয়কার!
অনলাইন ডেস্ক

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদ্রাসাগুলোর গভর্নিং বডি, ট্রাস্ট পরিচালিত গভর্নিং বডি ও অ্যাডহক কমিটিতে এবার থেকে সভাপতি পদে এমবিবিএস ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার এবং অভিজ্ঞ আইনজীবীরাও মনোনয়ন পাওয়ার সুযোগ পাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়।

বৃহস্পতিবার (১৫ মে) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নতুন দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সব মাদ্রাসার গভর্নিং বডি, ট্রাস্ট পরিচালিত গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে এখন থেকে পেশাজীবীদের মনোনীত করার পথ উন্মুক্ত হয়েছে।

সেই সঙ্গে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে।

উল্লেখযোগ্য বিষয় হলো, আগে এসব কমিটির সভাপতির দায়িত্ব সাধারণত স্থানীয় সমাজের সম্মানিত ব্যক্তি বা অভিজ্ঞ শিক্ষাবিদদের মধ্যে সীমাবদ্ধ থাকতো। কিন্তু এই পরিবর্তনের ফলে মাদ্রাসা পরিচালনায় পেশাজীবীদের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।

অন্যদিকে, এর আগেই শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করে দেয়। ৬ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়, আলিম ও সমমানের মাদ্রাসায় সভাপতি হতে হলে কামিল অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং দাখিল ও সমমানের মাদ্রাসায় ফাজিল বা স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এ বিষয়ে ২৮ এপ্রিল মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি ব্যাখ্যামূলক বিজ্ঞপ্তিও জারি করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..