1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বোতল নিক্ষেপ প্রসঙ্গে জবি শিক্ষার্থী ইশতিয়াক: ‘উদ্দেশ্য ছিল না, ঘটনা অনাকাঙ্ক্ষিত’ - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

বোতল নিক্ষেপ প্রসঙ্গে জবি শিক্ষার্থী ইশতিয়াক: ‘উদ্দেশ্য ছিল না, ঘটনা অনাকাঙ্ক্ষিত’

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
জবি শিক্ষার্থী

বোতল নিক্ষেপ নয়, শুধুই ভুল বোঝাবুঝি!
অনলাইন ডেস্ক

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল ছুড়ে মারার ঘটনার জন্য অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইশতিয়াক হুসাইন জানিয়েছেন, ঘটনাটি পুরোপুরি অনিচ্ছাকৃত ছিল। “আমি বোতল ছুড়ে মারার কোনো উদ্দেশ্য নিয়ে কাজটি করিনি,” বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমকে বলেন ইশতিয়াক।

ইশতিয়াক হুসাইন অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি বলেন, “বুধবার রাতে যা ঘটেছে তা একদমই অনাকাঙ্ক্ষিত। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে টার্গেট করে বোতল ছুঁড়িনি। শুধু উত্তেজনার মুহূর্তে আকাশের দিকে ছুঁড়ে মেরেছিলাম।”

তিনি আরও বলেন, “ঘটনার পর আমার নামে সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কেউ বলছে আমি ছাত্রলীগ, আবার কেউ শিবির বলছে—আসলে আমি কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলাম, তখন পুলিশ আমাকে মারধর করেছিল। অথচ এখন আমাকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে চরিত্র হননের চেষ্টা চলছে।”

নিজের জীবনের বাস্তবতা তুলে ধরে ইশতিয়াক বলেন, “আমি নিজের খরচ চালাতে টিউশন করি, পার্ট-টাইম জব করি। পড়াশোনার চাপও থাকে। রাজনৈতিক দলে যুক্ত হওয়ার মতো সময় বা আগ্রহ কোনোটাই আমার নেই।”

তিনি অভিযোগ করেন, “ঘটনার পর থেকেই অপরিচিত নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। অনেকে বলছে, ক্যাম্পাসে এলেই আমাকে ঘেরাও করে ‘শায়েস্তা’ করা হবে। তারা ক্যাম্পাস এলাকাতেই ঘোরাফেরা করছে বলে জানাচ্ছে।”

উল্লেখ্য, বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাত ১০টার দিকে পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে একটি পানির বোতল ছোড়া হয়, যা সরাসরি উপদেষ্টার মাথায় লাগে।

ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতারা ক্ষোভ প্রকাশ করে একে ‘নিকৃষ্ট আচরণ’ বলে মন্তব্য করেন। প্রেস ব্রিফিংয়ে মাহফুজ আলম বলেন, “নির্দিষ্ট একজন ব্যক্তির প্রতি দীর্ঘদিনের হিংসা এবং তাদের ডিজিটাল আগ্রাসনের প্রকাশ আজ এখানে দেখা গেছে।”

তবে রাত ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন স্পষ্ট করে বলেন, “এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী কিংবা কোনো শিক্ষক জড়িত নয়।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..