1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ছাত্রত্ব শেষের অর্ধযুগ পরও পদাধিকার বলে হলে থাকেন জাবি ছাত্রদল সদস্য সচিব - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

ছাত্রত্ব শেষের অর্ধযুগ পরও পদাধিকার বলে হলে থাকেন জাবি ছাত্রদল সদস্য সচিব

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬৯১ বার পঠিত
জাবি ছাত্রদল

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক অবৈধভাবে আবাসিক হলে অবস্থান করছেন। সবকিছু জেনেও হল প্রাধ্যক্ষ ও প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম ’চুপ’ করে আছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

হলের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, অনিক বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের ছাত্রদল নেতা আব্দুল্লাহ অন্তরের সাথে ৩৩৫ নম্বর রুমে নিয়মিত অবস্থান করছেন। এছাড়া তার অনুসারীদের নিয়ে কামাল উদ্দিন হলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন।

এদিকে শিক্ষার্থীরা বলছেন, অনিক তার অনুসারী অছাত্রদের নিয়ে কামাল উদ্দিন হলের গেষ্টরুমের দরজা বন্ধ করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন। তাদের কারণে শিক্ষার্থীরা গেস্টরুমে বসতে পারেনা। গেস্ট আসলেও বাইরে দাঁড় করিয়ে রাখতে হয়। এছাড়া হলের প্রাধ্যক্ষের কাছে কয়েকবার অভিযোগ দেয়ার পরেও তিনি চুপ করে আছেন বলে জানান তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, আমি হলে থাকি না। হলের গেস্টরুমে যাতায়াত করি। তবে হলে যাতায়াতের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা দেখছি না।

এ বিষয়ে আব্দুল্লাহ অন্তর প্রথমে অস্বীকার করেন। পরবর্তীতে প্রতিবেদক সিসিটিভি ফুটেজ ও প্রক্টরের বিষয়টি অবহিত হওয়ার কথা বলায় তিনি জানান, ওয়াসিম আহমেদ অনিক ভাই মাঝেমধ্যে আমার রুমে রেস্ট করার জন্য আসে।

কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, আমি বিষয়টি সম্পর্কে আগে জানতাম না। তবে এখন যেহেতু শুনেছি আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিব।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..