শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
যুক্তির পথে গণিত: বেরোবিতে চিন্তার নতুন দিগন্ত!
ইউনুচ রাতুল, বেরোবি প্রতিনিধি
গতকাল ১০ জুলাই গণিত বিভাগের গ্যালারি রুমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গণিত বিভাগের ডিবেটিং ক্লাব। এখানে উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধানসহ আরো সকল শিক্ষক।
এই ক্লাবটি সার্বিকভাবে তত্ত্বাবধনের জন্য বিভাগীয় প্রধান প্রফেসর কমলেশ চন্দ্র রায় তত্ত্বাবধায়ক শিক্ষক হিসেবে সহযোগী অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন কে নিযুক্ত করেন । এবং সংগঠনটি পরিচালনার জন্য সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব বন্টন করেন ।
বিভাগীয় প্রধান প্রফেসর: কমলেশ চন্দ্র রায় বলেন
” বিতর্কের এই বিভাগ ভিত্তিক ক্লাবটি শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার পাশাপাশি যুক্তি নির্ভর এবং সত্য ন্যায়ের পথে চলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে “
ক্লাবটির তত্ত্বাবধায়ক মো: ইসমাইল হোসেন বলেন ” নতুন এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারবে আর যুক্তির পথে মুক্তি যাত্রায় অগ্রসর হবে”
নতুন এই বিতর্ক ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থী রোবায়েদ জাহিন। তিনি তার বক্তব্য উল্লেখ করেন” আমার এই ক্লাবের মাধ্যমে সেরা বির্তাকিক তৈরি করে আমাদের বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারবো।”
সাধারণত সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করবেন ১৩ ব্যাচের গালিবা ইবনাত।