1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কুবিতে শুরু হলো "বাংলা উৎসব ১৪৩২" - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

কুবিতে শুরু হলো “বাংলা উৎসব ১৪৩২”

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
কুবি

বাংলা ঐতিহ্যের রঙে রাঙলো কুবি প্রাঙ্গণ!
কুবি প্রতিনিধি

“বাংলা আমার হৃৎস্পন্দন নিত্য অনুভবে, এসো সবাই  মেতে উঠি বাংলা উৎসবে” প্রতিপাদ্যে প্রতি বছরের মত  এবারও  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ভাষা সাহিত্য পরিষদের আয়োজনে বাংলা উৎসব-১৪৩২ শুরু হয়েছে। যা শেষ হবে আগামী ১০ ই জুলাই। 

সোমবার  (৭ই জুলাই ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কেক কাটার মাধ্যমে উৎসবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য অধ্যাপক ড.  মাসুদা কামাল।

এর আগে বাংলা বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি র‍্যালি শুরু হয়।  র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মূল ফটক হয়ে বিশ্ববিদ্যালয়ের  ব্যাডমিন্টন কোটে এসে শেষ হয়। এরপর সবাইকে নিয়ে কেক কাটা হয়। 

এ উৎসবের অংশ হিসেবে ক্যারাম, ক্রিকেট, ব্যাডমিন্টন, লুডু, দাবা, তাস, ফুটবলসহ বিভিন্ন খেলা রয়েছে শিক্ষার্থীদের জন্য। শিক্ষকদের জন্য রয়েছে  হাঁড়ি ভাঙ্গার খেলা। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত, ধর্মীয় গান,আধুনিক গান, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, বিতর্ক, উপস্থিত বক্তব্য, সৃজনশীল রচনা, অভিনয়, নাচ। এছাড়াও নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান রয়েছে এ আয়োজনে।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন,  “একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিল্প-সাহিত্য ও খেলাধুলার মধ্য দিয়েও মেধার বিকাশ ঘটে। প্রতিভার এই ধরনের বিকাশের সুযোগ তৈরি করতে প্রতি বছরের ন্যায় এবারও “বাংলা উৎসব ১৪৩২” শুরু হলো। নানা প্রতিযোগিতার পাশাপাশি থাকছে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা। বাংলা উৎসবের সময়গুলো সবার কাছে যেন সুখস্মৃতি হয়ে থাকে এই কামনা করি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল , বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা,  অধ্যাপক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম, অধ্যাপক  ড.  তসলিমা খাতুন,  সহযোগী  অধ্যাপক সুমাইয়া আফরীন সানি, সহযোগী  অধ্যাপক ড. নাহিদা বেগম,  প্রভাষক মো: গোলাম মাহমুদ পাভেল সহ বিভাগের শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..