1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ: বিশ্বনবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ: বিশ্বনবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পঠিত
রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
this is a collected or created picture for Janatar Jagoron news.

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রাক্তন শিক্ষার্থী ও রুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য রাজিব মাহমুদ কর্তৃক বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১১ জানুয়ারি) রাত ১০টায় রুয়েট লাইব্রেরি প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় তারা ‘বিশ্বনবীর অপমান, সইবেনারে মুসলমান’, ‘আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মোস্তফা’, ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’, ‘বিশ্বের মুসলিম, এক হও লড়াই কর’, ‘নবীর দুশমনের ঠিকানা, এই দুনিয়ায় হবেনা’ প্রভৃতি স্লোগান দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ মিছিল পালন করে এবং মিছিল শেষে সকলে জমায়েত হয়ে ৬ দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো: এস আর মাহমুদকে রুয়েট থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে; অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে; প্রশাসন থেকে স্পষ্ট বিবৃতি প্রদান করতে হবে; এস আর মাহমুদ অবস্থান স্পষ্টকরণ এবং অবস্থান স্পষ্ট না করলে সনদ বাতিল করতে হবে; এস. আর. মাহমুদসহ সকল নবী অবমাননাকারীদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে; সংবিধানে নবী অবমাননাকারীদের বিরুদ্ধে শাস্তি হিসেবে মৃত্যুদন্ড আইন করতে হবে।

শিক্ষার্থীরা রাসুল (সা.)-কে মানবতার দূত, হৃদয়ের স্পন্দন এবং কলিজার টুকরো উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে তাঁর অপমানের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তারা আরও বলেন, ‘আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের অবস্থান স্পষ্ট করার জন্য। আমরা চাই উক্ত ব্যক্তির যথাযথ আইনি বিচার নিশ্চিত হোক এবং ভবিষ্যতে কেউ যেন রাসূলের নামে কুরুচিপূর্ণ মন্তব্য করার সাহস না পায়, সেই বার্তা দিচ্ছি।’

প্রসঙ্গত রাজিব মাহমুদ রুয়েট যন্ত্রকৌশল বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে রুয়েট অ্যালামনাই গ্রুপে তিনি বিশ্বনবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। তার এই মন্তব্যের প্রতিবাদ জানালে গ্রুপের অ্যাডমিন প্রতিবাদকারীদের গ্রুপ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় রুয়েটের প্রাক্তন ও বির্তমান শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ এবং উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবাদে ও শাস্তির দাবি জানিয়ে রুয়েটের ফেসবুক গ্রুপে পোস্ট দিতে দেখা যায়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..