1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জুলাই শহিদদের শ্রদ্ধা প্রদর্শনে কুবি শাখা ছাত্রদলের কর্মসূচি ঘোষণা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জুলাই শহিদদের শ্রদ্ধা প্রদর্শনে কুবি শাখা ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

কুবি প্রতিনিধি

জুলাই-আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

৭ জুলাই (সোমবার) কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে তাদের ঘোষিত কর্মসূচিগুলো হলো–
১০ জুলাই- শহিদ ও আহতদের স্মরণে দেয়াল লিখন কর্মসূচি, ১১ জুলাই প্রথম প্রহরে ছাত্র আন্দোলনের চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন এবং ১১ই জুলাই রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে কুবি শিক্ষার্থীদের জুলাই আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের চিত্র প্রদর্শন ও ডকুমেন্টারি প্রদর্শন।

এছাড়া, ১৭ জুলাইয়ে শহিদ আবু সাঈদ, শহিদ ওয়াসিম আকরাম, শহিদ মীর মুগ্ধ এবং কুবির একমাত্র শহিদ আব্দুল কাইয়ুমের স্মরণ বৃক্ষরোপণ কর্মসূচি। ২২ জুলাই শহিদদের স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ, ৩রা আগস্ট কুবি শাখা ছাত্রলীগ এবং কর্মকর্তা-কর্মচারীর বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান এবং ৫ই আগস্ট শহিদদের স্মরণে কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল।

এবিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ জানান, ‘৫ই আগস্ট আমরা স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পেয়েছি। আমাদের এই মুক্তি অর্জনের জন্য অনেক ভাই আহত হয়েছে এবং অনেকেই শহিদ হয়েছে। শহিদ এবং আহতদের স্মরণে আমরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এই কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আশা করি জুলাইয়ের সকল স্টেক হোল্ডারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের কর্মসূচি সফল হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..