1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অন্তঃসত্ত্বা কিয়ারার ঝলমলে লুক মাতাল নিউ ইয়র্ক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি

অন্তঃসত্ত্বা কিয়ারার ঝলমলে লুক মাতাল নিউ ইয়র্ক

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৯০ বার পঠিত
অন্তঃসত্ত্বা কিয়ারার ঝলমলে লুক

মেট গালায় কিয়ারার রাজকীয় লুক!

অনলাইন ডেস্ক

বিশ্ব ফ্যাশনের সবচেয়ে কাঙ্ক্ষিত আসর মেট গালা শুরু হয়েছে জমকালো আয়োজনে, যেখানে নজর কাড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। প্রথম সন্তানের মা হতে চলেছেন কিয়ারা, আর সেই অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্টের রেড কার্পেটে হেঁটে মুগ্ধ করলেন সবাইকে। তার সৌন্দর্য আর স্টাইল স্টেটমেন্টের প্রশংসায় মুখর পুরো বিশ্ব।

বলিউডের ফ্যাশন আইকন কিয়ারা আদভানির লুক নিয়ে বরাবরই থাকে আলোচনা। মেট গালায় অংশ নেওয়ার খবরে অনুরাগীরা ছিলেন উৎসাহী, আর সেদিন যখন তিনি হাজির হলেন কালো-সোনালি পোশাকে, সঙ্গে মাতৃত্বের এক উজ্জ্বল আভা, তখন সবাই যেন আরও একবার প্রেমে পড়লেন তার।

ডিজাইনার গৌরব গুপ্তার তৈরি বিশেষ পোশাকটি ছিল সত্যিকারের শিল্পকর্ম। কালো ও সোনালি মিশ্রণে তৈরি ড্রেসের সঙ্গে যুক্ত ছিল সাদা-কালো বর্ডার দেওয়া লম্বা টেল, যা কিয়ারার গ্ল্যামারকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।

রেড কার্পেটে হাঁটার পর কিয়ারা বলেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালার এই মুহূর্ত আমার কাছে চিরস্মরণীয়। আমার স্টাইলিস্ট অনৈতা ও গৌরবকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা এই স্বপ্নের লুক তৈরি করেছেন।’

এবারের মেট গালায় শুধু কিয়ারা নন, বলিউড বাদশা শাহরুখ খানও প্রথমবারের মতো এই আসরে হাজির হয়ে নতুন ইতিহাস গড়েছেন। এছাড়া প্রিয়াঙ্কা চোপড়া তার স্টানিং লুকে ঝলমল করেছেন, আর ছিলেন গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জও।

মনে পড়ছে, গত বছর মেট গালার রেড কার্পেটে সব্যসাচীর ডিজাইন করা শাড়ি পরে বাজিমাত করেছিলেন আলিয়া ভাট। এবার কিয়ারা সেই ধারাবাহিকতা বজায় রাখলেন নতুন মাত্রায়।

ফ্যাশনের এমন আন্তর্জাতিক মঞ্চে বলিউড তারকাদের উপস্থিতি শুধু ভারত নয়, গোটা বিশ্বের নজর কেড়েছে আবারও।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..