বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
দুর্ঘটনায় পবনদীপ, ভাইরাল ভিডিওতে শোকের ছায়া!
অনলাইন ডেস্ক
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর জনপ্রিয়তা যেন দিন দিন তুঙ্গে। এই শোয়ের বিজয়ীরা বিনোদন অঙ্গনে তৈরি করেন অটুট অবস্থান। নতুন করে আলোচনায় পবনদীপ রাজন, যিনি সম্প্রতি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (৫ মে) ভোর ৩টা ৪০ মিনিট নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির করুণ অবস্থার কারণে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় পবনদীপকে।
ভারতের একাধিক গণমাধ্যমে দাবি, ইতোমধ্যে অন্তর্জালে ভাইরাল হয়েছে পবনদীপের একটি হৃদয়বিদারক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে নিস্তেজ শুয়ে আছেন তিনি। শারীরিক অবস্থা বেশ সংকটজনক। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন এই সঙ্গীতশিল্পী। প্রিয় শিল্পীকে এমন অবস্থায় দেখে অনুরাগীদের উৎকণ্ঠার শেষ নেই।
‘ইন্ডিয়ান আইডল ১২’-এর মাধ্যমে সঙ্গীতের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন পবনদীপ রাজন। ওই সিজনে বাজিমাত করে জিতে নিয়েছিলেন বিজয়ের মুকুট। এরপর একের পর এক স্টেজ শো ও রেকর্ডিংয়ে ভক্তদের হৃদয়ে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন উত্তরাখণ্ডের এই প্রতিভাবান কণ্ঠশিল্পী।