বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহি হঠাৎই ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে জন্ম দিলেন নানা গুঞ্জনের। সেই পোস্ট ঘিরেই সামনে এলো নতুন আলোচনা—সাদাত শাফি নাবিল নামে এক তরুণের সঙ্গে তার সম্পর্ক নাকি ভেঙে গেছে! খবর ছড়াতেই তোলপাড় নেটদুনিয়া। এবার মুখ খুললেন মাহি নিজেই। জানালেন, প্রেমে টানাপোড়েন চলছে ঠিকই, তবে এখনো হয়নি আনুষ্ঠানিক বিচ্ছেদ।
সম্পর্কের অবস্থা নিয়ে মাহি বলেন, ‘আমরা এখনও ব্রেকআপ করিনি। ইনস্টাগ্রামে আমি বলেছি, আমাদের সম্পর্কে ক্র্যাক ডাউন চলছে, মানে কিছু সমস্যা আছে। কিন্তু কোথাও আমি বলিনি সম্পর্ক ভেঙে গেছে। অনেকে বিষয়টি ভুল বুঝেছে বা ইচ্ছা করে এমন খবর ছড়াচ্ছে। সবাই হয়তো আমাকে খুব ভালোবাসে, নয়তো একেবারেই না—তাই এত আলোচনা!’
উল্লেখ্য, মাহি আগেও ব্যক্তিগত জীবন নিয়ে বারবার শিরোনামে এসেছেন, তবে এবার যেন বিতর্ক একটু বেশি জটিল।