1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শাকিরার কনসার্ট স্থগিত! অসুস্থতার কারণে ভর্তি হাসপাতালে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

শাকিরার কনসার্ট স্থগিত! অসুস্থতার কারণে ভর্তি হাসপাতালে

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮৩ বার পঠিত
শাকিরার কনসার্ট স্থগিত! অসুস্থতার কারণে ভর্তি হাসপাতালে

শাকিরার নতুন কনসার্ট ট্যুর শুরুর কিছুদিনের মধ্যেই ঘটল এক অনাকাঙ্ক্ষিত বিপর্যয়। বিশ্বসংগীতের এই আইকন হঠাৎ তীব্র পেটব্যথায় ভুগতে শুরু করেন, যা এতটাই অসহনীয় হয়ে ওঠে যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। শুধু তাই নয়, বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয় বহু প্রতীক্ষিত পেরুর কনসার্ট। শাকিরা নিজেই এই দুঃসংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে দেয়।

৪৮ বছর বয়সী এই তারকা লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে আমাকে ইমার্জেন্সিতে যেতে হয়েছিল ভয়ংকর পেটব্যথার কারণে। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা চলছে।’

শাকিরার এই আকস্মিক অসুস্থতা কনসার্টপ্রেমীদের হতাশ করেছে। চিকিৎসকেরা তাঁকে কঠোর বিশ্রামের নির্দেশ দিয়েছেন এবং পারফর্ম করতে নিষেধ করেছেন। এ অবস্থায় মঞ্চে ওঠা তাঁর জন্য অসম্ভব হয়ে পড়েছে, যা তাঁকে মানসিকভাবেও ব্যথিত করেছে।

ভক্তদের উদ্দেশে শাকিরা লেখেন, ‘আমি খুবই দুঃখিত, কারণ আমি পেরুর অসাধারণ দর্শকদের সামনে পারফর্ম করার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি সম্ভব হচ্ছে না।’

তবে আশার কথা, শাকিরার টিম এবং আয়োজক কর্তৃপক্ষ কনসার্টের নতুন তারিখ নির্ধারণে কাজ করছে। তিনি ভক্তদের আশ্বস্ত করে লেখেন, ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে গ্র্যামি অ্যাওয়ার্ডসে শাকিরা অসাধারণ পারফরম্যান্স দিয়ে মঞ্চ কাঁপিয়েছিলেন। কিন্তু এখন সবাই অপেক্ষায়, কবে তিনি সুস্থ হয়ে আবার মঞ্চে ফিরবেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..