মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
তাহসানের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন মিথিলা, জানালেন অজানা কথা!
অবশেষে প্রাক্তন স্বামী তাহসানের বিয়ে নিয়ে সরাসরি মন্তব্য করলেন অভিনেত্রী-গায়িকা রাফিয়াত রশিদ মিথিলা। জানালেন, শুধু শুভকামনা জানানোর চেয়েও বেশি কিছু করেছিলেন তিনি!
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয়, তাহসানের নতুন জীবনের জন্য তিনি শুভকামনা জানিয়েছেন কি না। জবাবে তিনি বলেন, ‘অবশ্যই জানিয়েছি! কেন জানাবো না? বিচ্ছেদ মানেই তো শত্রুতা নয়।’
তবে এখানেই শেষ নয়, মিথিলা আরও বলেন, ‘আমাদের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের মেয়ে আইরা। আমরা তাকে একসঙ্গে বড় করছি, তাই সুস্থ সম্পর্ক বজায় রাখাটাই জরুরি। আলাদা থাকা মানেই মুখ দেখাদেখি বন্ধ নয়! আমাদের দেখা হয়, কথা হয়—সবই সন্তানের জন্য।’
এদিকে, ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে মিথিলার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’, যেখানে তাকে সার্কাসকন্যা ‘তারা’ চরিত্রে দেখা যাচ্ছে। অরুণ চৌধুরীর পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম।
তাহসানের নতুন জীবনের জন্য শুভকামনা জানালেও, মিথিলার জীবনও থেমে নেই। বরং নতুন কাজ আর মেয়ের দায়িত্ব সামলে তিনি এগিয়ে চলেছেন নিজের মতো করেই!