মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
অনেকেই অপেক্ষায় থাকেন ভালোবাসার জন্য নির্দিষ্ট এই সময়টার। যদিও প্রেম কোনো ক্যালেন্ডার মানে না, তবু ফেব্রুয়ারির এই দিনগুলো যেন বাতাসে বাড়তি ভালোবাসার সুগন্ধ ছড়িয়ে দেয়। কিন্তু সবচেয়ে বড় বাধা? প্রত্যাখ্যাত হওয়ার ভয়! যদি প্রিয়জন না করে দেন, তাহলে যেন পুরো পৃথিবীটা ফিকে হয়ে যায়। তবে চিন্তার কিছু নেই!
যদি গতকাল কোনো বিশেষ মানুষকে গোলাপ দিয়ে থাকেন, তবে আপনি প্রেমের দৌড়ে বেশ খানিকটা এগিয়ে আছেন। সরাসরি বলতে সাহস না পেলে? ইন্টারনেট আপনার বন্ধু—রোমান্টিক মিম, মুভির বিখ্যাত সংলাপ, বা মজার জোকস পাঠিয়ে আগে একটু সিগনাল বুঝে নিন। যদি সবুজ সংকেত পান, তবে দেরি না করে হৃদয়ের দরজা খুলে দিন!
ভ্যালেন্টাইনস উইক শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে, এরপর আজ প্রপোজ ডে (৮ ফেব্রুয়ারি), এরপর চকোলেট ডে (৯ ফেব্রুয়ারি), টেডি ডে (১০ ফেব্রুয়ারি), প্রমিস ডে (১১ ফেব্রুয়ারি), হাগ ডে (১২ ফেব্রুয়ারি), কিস ডে (১৩ ফেব্রুয়ারি) এবং গ্র্যান্ড ফিনালে—ভ্যালেন্টাইনস ডে (১৪ ফেব্রুয়ারি)। প্রেমের রঙে রঙিন থাকুক এই বিশেষ সময়!