1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জীবনটা এখন বেশি গুরুত্বপূর্ণ, বললেন পরীমনি—ব্যক্তিগত ইস্যুতে সতর্কবার্তা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

জীবনটা এখন বেশি গুরুত্বপূর্ণ, বললেন পরীমনি—ব্যক্তিগত ইস্যুতে সতর্কবার্তা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৩২ বার পঠিত
জীবনটা এখন বেশি গুরুত্বপূর্ণ, বললেন পরীমনি—ব্যক্তিগত ইস্যুতে সতর্কবার্তা
this is a collected or created picture for Janatar Jagoron news.

কাজ নয়, এবার জীবনটাই আসল: পরীমনির খোলামেলা স্বীকারোক্তি

এক দশকের অভিনয়জীবনে কাজের চেয়ে ব্যক্তিজীবনের আলোচিত অধ্যায়গুলোই যেন বেশি নজর কেড়েছে চিত্রনায়িকা পরীমনির। প্রেম, বিতর্ক, মামলা—সব মিলিয়ে তাঁর ব্যক্তিগত জীবন যেন সিনেমার চেয়েও নাটকীয়! এতদিন এসব ইস্যুতে সংবাদ শিরোনামে উঠে এলেও, এবার পরীমনি নিজেই জানিয়ে দিলেন—ব্যক্তিগত জীবন নিয়ে আর ‘টানাটানি’ না করতে। গতকাল বুধবার রাতে ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করলেন, এখন থেকে তাঁর জন্য কর্ম নয়, জীবনটাই বেশি গুরুত্বপূর্ণ।

২০১৫ সালে শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন পরীমনি, যেখানে তাঁর বিপরীতে ছিলেন জায়েদ খান। নাটকের মাধ্যমে শুরু করলেও, সিনেমায় পরীমনির উত্থান দ্রুতই আলোচনার কেন্দ্রে চলে আসে। সর্বশেষ তাঁর অভিনীত ‘ফেলুবক্সী’ মুক্তি পেয়েছে কলকাতায়। তবে বরাবরের মতো এবারও সিনেমার চেয়ে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তই বেশি আলোচিত।

সম্প্রতি তরুণ গায়ক শেখ সাদীর জামিনদার হওয়ার ঘটনা নতুন করে পরীমনির ব্যক্তিজীবনকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যখন সাদীর পাশে দাঁড়ালেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল—এর পেছনের সম্পর্কটা আসলে কী? তবে এসব প্রশ্নের জবাব দিতে অনাগ্রহী পরী। বরং, এবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন—নিজের জীবন নিয়ে যেভাবে খুশি, সেভাবেই এগোতে চান তিনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..