1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হাসি-আনন্দে ভরা দিন কাটছে : শবনম ফারিয়া - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

হাসি-আনন্দে ভরা দিন কাটছে : শবনম ফারিয়া

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৭ বার পঠিত
শবনম ফারিয়া
this is a collected or created picture for Janatar Jagoron news.

শবনম ফারিয়া ছোট পর্দার একজন জনপ্রিয় মুখ। নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পেলেও তিনি সিনেমা জগতে পা রাখেন অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে। এই সিনেমায় তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয় এবং তাকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করা হয়।

সম্প্রতি তিনি ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন। এনটিভির রিয়েলিটি শো ‘হা-শো’র সপ্তম মৌসুমে বিচারকের দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে কথা বলেছেন কামরুল ইসলাম।

বর্তমান সময় কেমন কাটছে?
খুব ভালো সময় যাচ্ছে। ‘হা-শো’র শুটিং চলছে, ফলে হাসি আর আনন্দে কাটছে প্রতিদিন। এখন পর্যন্ত বেশ কয়েকটি পর্বের শুটিং শেষ হয়েছে, আরও কিছু বাকি আছে।

প্রথমবার বিচারকের আসনে, কেমন লাগছে?
এটা বেশ ভালো অভিজ্ঞতা। আমি এমনিতেও নিয়মিত স্ট্যান্ডআপ কমেডি শো দেখি। বিচারক হিসেবে কাজ করতে পেরে আনন্দিত। অনুষ্ঠানটি আগে টিভিতে দেখতাম, আর এখন সেটে সরাসরি দেখছি।

আপনাকে হাসানো কি সহজ, নাকি কঠিন?
এবারের প্রতিযোগীরা মনে হয় আমাকে সবচেয়ে বেশি ভয় পায়।

আপনার প্রিয় স্ট্যান্ডআপ কমেডি শোগুলোর তুলনায় আমাদের শোগুলোর কোন দিকটি আরও ভালো করা দরকার?
মেয়েদের অংশগ্রহণ বাড়ানো উচিত। পাশাপাশি শিশুদের জন্যও আরও উদ্যোগ নেওয়া যেতে পারে। আমাদের এই শোতে কয়েকজন শিশু অংশ নিয়েছে এবং তারা নিজেদের বয়স অনুযায়ী কৌতুক বলছে, যা দারুণ মজার। সুতরাং শিশু ও মেয়েদের উপস্থিতি বাড়লে শোগুলো আরও সমৃদ্ধ হবে।

শুটিং শেষে কি কখনও বাড়ি ফিরে হঠাৎ কোনো কৌতুক মনে পড়ে হাসি পান?
প্রায় প্রতিদিনই এমন হয়। শোতে এমন মজার কৌতুক শোনা যায়, যা মাথায় থেকে যায়। বাড়ি ফিরে মায়ের সঙ্গে শেয়ার করি। শুটিং সেট থেকে শুরু করে বাড়ি পর্যন্ত হাসি যেন থামছেই না।

বর্তমানে অভিনয়ে কী কাজ করছেন?
‘হা-শো’র শুটিংয়ের ফাঁকে সম্প্রতি একটি বিজ্ঞাপনের কাজ করেছি। আরও দুটি ওয়েব সিরিজ করার পরিকল্পনা রয়েছে। একটির শুটিং দেশের বাইরে এবং অন্যটি দেশে হবে। এখন সিরিজ দুটির জন্য নিজেকে প্রস্তুত করছি।

সিরিজ সম্পর্কে কিছু বলবেন?
দুঃখিত, চুক্তির শর্ত অনুযায়ী কোনো তথ্য প্রকাশ করতে পারছি না।

‘দেবী’র পর আর সিনেমায় দেখা যায়নি কেন?
‘দেবী’র পর সেরকম মানসম্পন্ন কোনো গল্প পাইনি, যা আমাকে আকর্ষণ করেছে। ‘দেবী’র জন্য যে ভালোবাসা আর স্বীকৃতি পেয়েছি, তা পুনরায় অর্জনের মতো কাজ না পেলে সিনেমা করতে আগ্রহী নই। দুর্ভাগ্যক্রমে সে ধরনের কোনো প্রস্তাব এখনো পাইনি।

অভিনয়ের পাশাপাশি অন্য কিছু করার ইচ্ছা আছে?
হ্যাঁ, আমি পরিকল্পনা করছি কোনো প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার। আগেও করপোরেট চাকরি করেছি। স্নাতকোত্তরের জন্য চাকরি ছাড়তে হয়েছিল। পড়াশোনা শেষ হয়েছে, তাই আশা করছি নতুন বছরে চাকরিতে যোগ দেব। যদিও চাকরি আমার প্রথম পছন্দ নয়, অভিনয়ই করতে চাই। তবে চাকরির পাশাপাশি কাজ করলে বেছে বেছে কাজ করা যায়। আমার ইচ্ছা, কম কাজ করব কিন্তু মানসম্মত কাজই করব। এজন্যই বিকল্প ক্যারিয়ারের দিকেও মনোযোগ দিচ্ছি।

সূত্র: কালের কন্ঠ

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..