1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ব্যাংককে গোপন রোমাঞ্চে রাফসান-জেফার, ছবি ভাইরাল! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ব্যাংককে গোপন রোমাঞ্চে রাফসান-জেফার, ছবি ভাইরাল!

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পঠিত
রাফসান-জেফার
this is a collected or created picture for Janatar Jagoron news.

উপস্থাপক রাফসান সাবাব এবং গায়িকা জেফার রহমানের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন চললেও এবার তা স্পষ্ট হলো।

জানা গেছে, একান্তে সময় কাটাতে ব্যাংককে গিয়েছেন এই জুটি। মিডিয়ায় খবর ফাঁস না হওয়ার জন্য দুজনই সচেতনভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন। তবে ব্যাংককের মাটিতে এক ভক্তের ক্যামেরায় ধরা পড়েন তারা।

শুক্রবার (১৫ নভেম্বর) তোলা সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা সংবাদমাধ্যমের নজরে আসে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, রাফসান সবুজ রঙের শার্ট পরে আছেন এবং জেফার পরেছেন পশ্চিমা পোশাক। তারা দুজন বসেছিলেন সিয়াম প্যারাগন শপিং মলে অবস্থিত জনপ্রিয় পেরি পেরি ফুড শপে।

জানা যায়, দুপুর দেড়টার দিকে তারা সেখানে যান এবং বিভিন্ন ধরনের খাবার অর্ডার দেন। ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন। দীর্ঘ সময় ধরে গল্প ও আড্ডায় মগ্ন ছিলেন তারা।

তারা একসঙ্গে বেশ কিছু ছবি তুললেও সেগুলো এখনও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। যদিও তাদের সম্পর্কের বিষয়টি এতদিন আড়ালে রেখেছিলেন, কিন্তু এই ঘটনার পর বিষয়টি প্রকাশ্যে আসায় ভক্তদের মধ্যে উত্তেজনা দেখা গেছে।

এদিকে, শোবিজে গুঞ্জন রয়েছে যে জেফারের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই তিন বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন রাফসান। এমনকি তাদের বিয়েও হয়ে গেছে বলে শোনা যায়। তবে এই জুটি বরাবরই এসব গুজব অস্বীকার করেছেন।

ভক্তরা মনে করছেন, তাদের সম্পর্ক প্রকাশ্যে আসায় এটি নতুন অধ্যায়ের শুরু হতে পারে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..