1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাতি উপদেষ্টাদের কাছে আরেকটু দায়িত্বশীলতাই আশা করে: আরশ খান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

জাতি উপদেষ্টাদের কাছে আরেকটু দায়িত্বশীলতাই আশা করে: আরশ খান

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১২ বার পঠিত
আরশ খান

বিমান বিধ্বস্তে ছাত্র নিহত, মুখ খুললেন আরশ খান!
অনলাইন ডেস্ক

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। উড়োজাহাজটি রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর ধসে পড়ে চরম বিধ্বস্ত হয়। ধ্বংসযজ্ঞের সঙ্গে সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বিমান ও স্কুল ভবনে। যে ভবনে এটি আঘাত হানে, সেখানে তখন অসংখ্য স্কুল শিক্ষার্থী অবস্থান করছিল, যাদের অনেকেই হতাহত হয়েছে বলে জানা গেছে।

শিশু শিক্ষার্থীদের এমন হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোক আর ক্ষোভের জোয়ার। এই আলোড়ন ছড়িয়ে পড়েছে বিনোদন অঙ্গনেও।

জনপ্রিয় অভিনেতা আরশ খান বলেছেন, “জাতি এখন উপদেষ্টাদের কাছ থেকে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।” মূলত মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা এবং লাশ নিয়ে গণমাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এই বিষয়েই নিজের সামাজিক হ্যান্ডেলে বার্তা দিয়েছেন তিনি।

তিনি বলেন, “মাননীয় উপদেষ্টা, সম্মানিত শিল্পী ও পরিচালকগণ যারা নিখোঁজ সংক্রান্ত পোস্ট শেয়ার করেছেন, তারা কিন্তু মানুষ। তাদের ঘরেও শিশু আছে। দেশের এমন সঙ্কটকালে তারাও বিচলিত হয়ে পড়েছেন। তাই নানা উপায়ে মানুষকে সাহস জোগানোর চেষ্টা করছেন। কিন্তু আপনারা যে তথ্য দিয়েছেন তা অভিভাবক ও শিক্ষার্থীদের কথার সঙ্গে পুরোপুরি মিলছে না। এ কারণেই আমরা ধোঁয়াশায় ভুগছি।”

আরও বলেন, “এটা যদি নিছক ভুল হয় কিংবা এর পেছনে কোনো সুগভীর ষড়যন্ত্র থাকে, তা তদন্তে বের করে আনুন। আমাদের নির্ভরযোগ্য তথ্য দিন যাতে বিভ্রান্তির শিকার না হই। জাতি আপনাদের কাছ থেকে আরেকটু দায়িত্ববান আচরণ আশা করে।”

এর আগে আরশ খান ঘোষণা দেন, মাইলস্টোন ট্র্যাজেডির প্রেক্ষিতে তার অভিনীত কোনো নাটক আগামী এক সপ্তাহে মুক্তি পাবে না।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয় এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে ধাক্কা দিয়ে বিধ্বস্ত হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..