1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
‘হৃদয়বিদারক তথ্য’ জানিয়ে ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন তাসনুভা তিশা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

‘হৃদয়বিদারক তথ্য’ জানিয়ে ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন তাসনুভা তিশা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২১১ বার পঠিত
তাসনুভা তিশা

তিশার আবেগঘন কান্নায় হারিয়ে গেলো অনেক শিশুর জীবন।
অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে অঝোরে কেঁদে ভেঙে পড়লেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। কান্নার অশ্রু ঝরাতে ঝরাতে অভিনেত্রী হৃদয়বিদারক তথ্য জানালেন এবং নিজের আবেগের কথা প্রকাশ করলেন।

তিনি বললেন, “আমিও মানুষ। আমারও ফেসবুকে এসে নিজের অনুভূতি জানানোর অধিকার আছে। যদি একাউন্ট বন্ধও হয়ে যায়, তবুও আমি আমার বেদনা প্রকাশ করবো। কারণ, যারা শিশু মারা গেছে, তাদের জীবন শুরু হয়নি। তারা মাত্র কথা বলতে শিখছিলো, ফুলের মতো ফুটবার আগেই ঝরে গেল।”

তিশা কান্নায় ভেঙে পড়েন এবং জানান, “এত শিশু মারা যাওয়ার পর আর চুপ থাকা যায় না, তাই লাইভে এসেছি।”

এরপর ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটা নিউজে দেখলাম, এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা ২২। কিন্তু মাইলস্টোনের শিক্ষার্থীরা বলছে, তারা প্রায় ১০০ লাশ উদ্ধার করেছে। তাহলে কীভাবে মাত্র ২২? প্রত্যেকটি মৃতের হিসাব দিতে হবে।”

অভিনেত্রী আরও জানান, “ঘটনার আগে ‘অ্যানোনিমাস’ নামে একটি দল আগেই সতর্ক করেছিলো। তারা বলেছিলো, এটি পরিকল্পিত। আমি মনে করি, এসব তথ্য ছড়িয়ে আমাদের আসল বিষয়ে বিভ্রান্ত করা হচ্ছে।”

তিশা বলেন, “আমার তিন সন্তান আছে। আমি জানি আমার সন্তানরা কতটা মূল্যবান। আমি কখনো চাইবো না এমন মর্মান্তিক দুর্ঘটনা আমার পরিবারের সঙ্গে ঘটুক। আমি চাইলে আমার সন্তানকে বুকে নিয়ে কাঁদতে-কাঁদতে ঘুমিয়ে পড়তে পারি, কিন্তু এখন ঘুম আসছে না। মৃত শিশুদের বাবা-মায়ের কথা ভেবে কষ্ট পাচ্ছি। তাই বলছি, যারা সন্তান হারিয়েছে, তাদের শুধু সমবেদনা নয়, আসল দায়িত্বও নিতে হবে।”

রাষ্ট্রের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমরা কোথায় যাচ্ছি? জনবহুল স্থানে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ কেন দেয়া হচ্ছে? আমরা প্রায় দিয়াবাড়িতে শুটিং করি, তখন অনেক যুদ্ধবিমান আমাদের মাথার ওপর দিয়ে যায়। শব্দের কারণে শুটিং বন্ধ রাখতে হয়। আমি বলছি, এয়ারফোর্স যদি জানে না কোন জায়গা ঝুঁকিপূর্ণ, তা মেনে নেয়া যায় না।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..