1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শুটিংয়ে আহত হননি শাহরুখ! সবই কি তবে গুজব? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

শুটিংয়ে আহত হননি শাহরুখ! সবই কি তবে গুজব?

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২০১ বার পঠিত
শুটিংয়ে আহত হননি শাহরুখ

শাহরুখের আহত গুজবের পেছনে লুকানো আসল সত্য কী?
অনলাইন ডেস্ক

সম্প্রতি একটি গুজব ব্যাপক ছড়িয়েছে, যেখানে বলা হচ্ছে ‘কিং’ সিনেমার শুটিংয়ের সময় শাহরুখ খান আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। গুজবের দাবি, চিকিৎসক তাকে এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন, যার কারণে ‘কিং’ সিনেমার শুটিং শিডিউল উল্লেখযোগ্যভাবে পিছিয়ে গেছে।

তবে গণমাধ্যম এনডিটিভির এক বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আসল সত্য উন্মোচিত করেছে। জানা গেছে, শাহরুখের আহত হওয়ার খবর সম্পূর্ণ ভুল। তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য গিয়েছেন, কিন্তু সেটি ‘কিং’ সিনেমার শুটিংয়ের কোনো আঘাতের কারণে নয়।

শাহরুখ খান অতীতে অ্যাকশন দৃশ্যে স্টান্ট করার সময় একাধিকবার ছোটখাটো চোট পেয়েছেন, যেগুলো মাঝে মাঝে তাকে কষ্ট দেয়। তাই নিয়মিত চিকিৎসা ও ফলোআপের জন্য মাঝে মাঝে যুক্তরাষ্ট্রে যান তিনি। এবারের সফরও তার সেই ধারাবাহিক চিকিৎসার অংশ মাত্র।

এনডিটিভি সূত্রের বরাত দিয়ে আরও জানা গেছে, শাহরুখ জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবং এ মাসের শেষের দিকে দেশে ফেরার কথা রয়েছে। ফিরে আসার পরেই আবার ‘কিং’ সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করবেন তিনি।

শাহরুখের অসুস্থতা নিয়ে গুজব ছড়ানোর ঘটনা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এমন বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে। একবার খবর এসেছিল, শুটিং করার সময় তিনি নাকে গুরুতর আঘাত পেয়েছেন এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। পরে প্রকাশ পেয়েছিল, সেটি ছিল নাকে ছোটখাটো অস্ত্রোপচার, শুটিংয়ের কোনো আঘাত নয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..