1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিবারের রাজকীয় প্রত্যাবর্তন, ফিরলেন ব্যক্তিজীবনের গান নিয়ে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

বিবারের রাজকীয় প্রত্যাবর্তন, ফিরলেন ব্যক্তিজীবনের গান নিয়ে

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৩৫ বার পঠিত
বিবারের ব্যক্তিজীবনের গান

চার বছর বিরতির পর ফিরে এলো জাস্টিনের সংগীত যাদু!
অনলাইন ডেস্ক

দীর্ঘ বিরতির পর আবারও সংগীত জগতে রাজকীয়ভাবে ফেরত এসেছেন কানাডার পপ তারকা জাস্টিন বিবার। শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত নানা জটিলতার কারণে চার বছর ধরে নতুন অ্যালবাম থেকে দূরে ছিলেন এই গায়ক। তবে গত শনিবার (১৩ জুলাই) কোন পূর্বঘোষণা ছাড়াই প্রকাশ করলেন নিজের নতুন অ্যালবাম ‘সোয়্যাগ’—যা শুনে ভক্তরা চমকে উঠেছেন। খবর: গণমাধ্যম

২১টি গানের সমন্বয়ে এই অ্যালবামের দৈর্ঘ্য প্রায় এক ঘণ্টা। এতে আত্মজিজ্ঞাসা, মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক টানাপড়েন নিয়ে লেখা গানগুলো রয়েছে, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘ড্যাডস লাভ’, ‘ডিভোশন’, ‘থেরাপি সেশন’।

অ্যালবামে বিবারের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন র‍্যাপার সেক্সি রেড, গান্না, ক্যাশ কোবেইনসহ একাধিক জনপ্রিয় শিল্পী। শেষ ট্র্যাক ‘ফরগিভনেস’ গেয়েছেন গসপেল গায়ক ও প্যাস্টর মারভিন উইনানস, যা অ্যালবামটিকে আরও আলোচনায় এনেছে।

‘সোয়্যাগ’-এর একটি গান ‘থেরাপি সেশন’-এ বিবার তুলে ধরেছেন নিজের মানসিক চাপ, সামাজিক চাপে ভেঙে পড়ার অভিজ্ঞতা এবং তারকা হিসেবে ব্যক্তিগত কষ্টের লড়াই। এই গান নিয়ে কৌতুক অভিনেতা ড্রাস্কির সঙ্গে এক কথোপকথনে তিনি জানান, ‘আমি প্রায়ই মনে করি, আমি শুধু যন্ত্রণা ভোগ করছি, আর সবাই নিখুঁত।’

সম্প্রতি সামাজিকমাধ্যমে পাপারাজ্জিদের অনবরত হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিবার। বাবা দিবসে ভাইরাল হওয়া এক ভিডিওতে তিনি বলেন, ‘আমি এখন একজন বাবা, একজন স্বামী—আপনারা সেটা বুঝতে পারছেন না।’ এই ঘটনার প্রতিফলন পাওয়া যায় অ্যালবামের গান ‘বাটারফ্লাইজ’-এ।

পুরো অ্যালবামটি বিবারের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচারণায় স্ত্রী হেইলি বিবার ও তাদের সন্তানকে নিয়ে হাজির হয়েছেন তিনি। পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করায় অনেকে ধারণা করছেন, এই মাধ্যমে তিনি স্ত্রীকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জনে ইতি টানছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..