শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
৯ মাস লুকানো রহস্য: হুমায়রার শেষ ভয়েস নোট।
অনলাইন ডেস্ক
পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যুর খবর এখন শোবিজ গণমাধ্যমের আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাত্র ৩২ বছর বয়সী এই তারকার পচাগলা মরদেহ উদ্ধার হওয়ার পর বিনোদন জগতে এক অজানা তোলপাড় শুরু হয়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, প্রায় ৯ মাস আগে প্রানত্যাগ করেছিলেন হুমায়রা; এত দীর্ঘ সময় ধরে মরদেহ পড়ে থাকার কারণে পচে মাংস নষ্ট হয়ে গিয়েছিল এবং পোকামাকড়ও ধরেছিল।
করাচির এক আবাসনে একা বসবাস করতেন হুমায়রা। তার মৃত্যুর পর সবাই প্রশ্ন করছেন, এতদিন কেউ তার খোঁজ কেন নেয়নি। পরিবার থেকেও দূরত্ব ছিল তার, যা রহস্য আরও ঘনীভূত করেছে।
সম্প্রতি হুমায়রার এক ঘনিষ্ঠ বন্ধু দুর এ শেহওয়ার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার শেষ ভয়েস নোট, যা ভাইরাল হয়ে উঠেছে।
অডিওতে হুমায়রাকে বলতে শোনা যায়, “আমি দুঃখিত, আমি একটু ব্যস্ত ছিলাম, এখানে ওখানে ঘুরছিলাম। শুনে ভালো লাগল তুমি মক্কায় আছো। আমার জন্য দোয়া করো প্লিজ। তোমার এই কিউটি বন্ধু বা বোনের জন্য মন থেকে দোয়া করো। আমার ক্যারিয়ারের জন্যও প্রার্থনা করো।”
দীর্ঘদিন ভাড়া না দেয়ায় করাচির আবাসনের মালিক হুমায়রার বিরুদ্ধে মামলা করেন। পুলিশ গিয়ে ফ্ল্যাট বন্ধ পেয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।