রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ভালোবাসার প্রতীক হয়ে উঠলেন মেহজাবীন প্যারিসের বুকে!
অনলাইন ডেস্ক
জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি ফ্রান্স ভ্রমণের সময় প্যারিসের ঐতিহাসিক মন্টমার্ত্র এলাকার স্যাক্রে-ক্যো গির্জার সামনে প্রেমের প্রতীক ‘লাভ লক’ রীতি পালন করে নতুন করে আলোচনায় এসেছেন। তিনি ওই গির্জার সামনের লোহার বেষ্টনিতে স্বামীর নামে একটি তালা লাগিয়েছেন, যা বিশ্বজুড়ে প্রেম ও অনন্ত সম্পর্কের প্রতীক হিসেবে পরিচিত।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেহজাবীন এই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তা ঝড় তোলে অনলাইনে। ছবিতে দেখা যায়, একটি চকচকে ছোট তালা, যেখানে তার স্বামীর নাম খোদাই করা, সেটি গির্জার বেষ্টনিতে ঝুলানো।
প্যারিসের বিভিন্ন জনপ্রিয় স্থানেই যুগ যুগ ধরে চলে আসছে ভালোবাসার তালা লাগানোর এই অনন্য রেওয়াজ। ধারণা করা হয়, প্রেমিক যুগলরা বা স্বামী-স্ত্রীরা তাদের প্রেম-ভালোবাসাকে চিরস্থায়ী করতে তালাটি লোহার রেলিংয়ে লাগিয়ে চাবিটি দূরে নদীতে ছুড়ে ফেলেন। মেহজাবীনও সেই প্রেমের আবেগ থেকেই এই রীতি পালন করেন।
তার এই ভালোবাসামাখা পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। মেহজাবীনের এই রোমান্টিক মুহূর্তে মুগ্ধ হয়ে অনেকেই কমেন্ট করেছেন—এ যেন বাস্তব জীবনের সিনেমার একটি দৃশ্য।