1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মুখ ঢেকে আদালতে অপু বিশ্বাস, কত টাকা মুচলেকায় জামিন মিলল? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

মুখ ঢেকে আদালতে অপু বিশ্বাস, কত টাকা মুচলেকায় জামিন মিলল?

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার পঠিত
মুখ ঢেকে আদালতে অপু বিশ্বাস

তারকাদের বিরুদ্ধে গুলি-অর্থের মামলা, অপু এলেন মুখ ঢেকে!
অনলাইন ডেস্ক

রাজধানীর ভাটারা থানা এলাকায় এনামুল হক হত্যা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১০ হাজার টাকার মুচলেকায় তাকে জামিন দেন।

রোববার (১৩ জুলাই) দুপুরে মুখ ঢেকে ঢাকার সিএমএম আদালতে হাজির হন অপু বিশ্বাস। গণমাধ্যমে ধরা পড়া ছবিতে দেখা যায়, তিনি চেষ্টা করছিলেন ক্যামেরার ফ্ল্যাশ এড়িয়ে যেতে।

অপু বিশ্বাসের আইনজীবী জানান, গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান অভিনেত্রী। সেই জামিনের মেয়াদ প্রায় শেষের পথে। ফলে উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক তিনি সিএমএম আদালতে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেন এবং পুনরায় জামিন পান।

রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এনামুল হক নামের এক ব্যক্তি অভিনেত্রী অপু বিশ্বাসসহ অনেকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় শুধু অপু বিশ্বাস নন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ২৮৩ জন, ৩-৪শ’ অজ্ঞাতনামা এবং আরও ১৭ জন তারকা অভিনেতা-অভিনেত্রীর নাম উল্লেখ করা হয়েছে।

ঢাকার সিএমএম আদালতে দায়ের করা এই চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত তারকাদের তালিকায় রয়েছেন—নুসরাত ফারিয়া, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ, নিপুণ আক্তার, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, আজিজুল হাকিম, সৈয়দা কামরুন নাহার শাহনুর, তারভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান ও উর্মিলা শ্রাবন্তী কর।

মামলার অভিযোগে বলা হয়েছে, এই ১৭ জন অভিনয়শিল্পী তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বিপুল পরিমাণ অর্থ জোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সহায়তা করেন। আর বাদী এনামুল হকের দাবি, আন্দোলনের সময় সরকারি পক্ষের গুলিতেই তার ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান এবং অচেতন হয়ে যান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..