1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মারা গেলেন তেলেগু অভিনেতা কোটা শ্রীনিবাস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

মারা গেলেন তেলেগু অভিনেতা কোটা শ্রীনিবাস

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২১০ বার পঠিত
কোটা শ্রীনিবাস

৭৫০ ছবির কিংবদন্তি, বলিউডের ‘সিলভার মনি’ আর নেই!
অনলাইন ডেস্ক

তেলেগু অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কোটা শ্রীনিবাস রাও আর নেই। গণমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিনের বার্ধক্যজনিত অসুস্থতায় আজ রোববার সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের ফিল্মনগরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মাত্র তিন দিন আগেই উদ্‌যাপন করেছিলেন জন্মদিনের আনন্দ।

চার দশকের বেশি সময়জুড়ে রুপালি পর্দায় দাপটের সঙ্গে কাজ করা কোটা শ্রীনিবাস রাও তেলেগু, তামিল, কন্নড়, হিন্দি—এই চার ভাষার ৭৫০টিরও বেশি ছবিতে রেখেছেন তার শক্তিশালী উপস্থিতি। ১৯৭৮ সালে তেলেগু ছবি ‘প্রাণম খরিদু’ দিয়ে যাত্রা শুরু করেছিলেন। খলচরিত্র, কমেডি কিংবা পার্শ্বচরিত্র—সব ক্ষেত্রেই ছিলেন দারুণ জনপ্রিয়। ২০০৫ সালে বলিউডে ‘সরকার’ ছবির ‘সিলভার মনি’ চরিত্রের মাধ্যমে নজর কাড়েন।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘আহা না পেল্লান্তা!’, ‘প্রতিঘাতনা’, ‘খাইদি নাম্বার ৭৮৬’ ও ‘শিবা’। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন পদ্মশ্রী (২০১৫), ৯টি নন্দী অ্যাওয়ার্ডসহ নানা সম্মাননা।

শুধু চলচ্চিত্রেই নয়, রাজনীতিতেও রেখেছেন নিজের ছাপ। ১৯৯৯ সালে বিজয়ওয়াড়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে ২০০৪ পর্যন্ত পালন করেন বিধায়কের দায়িত্ব।

এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি। সহকর্মী, অনুরাগী ও রাজনৈতিক মহল সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন বিনম্র শ্রদ্ধা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..