1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আইটেম গান ‘আজ কি রাত’ দিয়ে আবার আলোচনায় তামান্না - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

আইটেম গান ‘আজ কি রাত’ দিয়ে আবার আলোচনায় তামান্না

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৫ বার পঠিত
আবার আলোচনায় তামান্না

‘স্ত্রী ২’ সিনেমার বহুল আলোচিত আইটেম গান ‘আজ কি রাত’ দিয়ে আবার আলোচনায় অভিনেত্রী তামান্না। এবার এক সাক্ষাৎকারে ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
বিজয়ের সঙ্গে সম্পর্কের ভিত ঠিক কেমন? সাক্ষাৎকারের শুরুতেই আসে বিজয় ভার্মার সঙ্গে তামান্নার বহুলচর্চিত প্রেম।

এ প্রসঙ্গে মুম্বাই সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন তামান্না। তিনি বলেন, ‘আমার আর বিজয়ের সম্পর্কের সেতু হলো সিনেমা।

আমরা একসঙ্গে প্রচুর সিনেমা, ওয়েব সিরিজ দেখি। শুধু দেখি না, তা নিয়ে আলোচনাও করি। যদিও আমি বিজয়ের চেয়ে বেশি সিনেমা দেখি। আমার মতে, আমাদের সম্পর্কের দৃঢ় বন্ধনের কারণ সিনেমাই।’

প্রসঙ্গত, কিছুদিন আগে মুম্বাই সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছিল, এবার নাকি চার হাত এক হতে চলেছে এই জুটির। তামান্নার পরিবারই উদ্যোগ নিয়ে তাঁদের বিয়ের পরিকল্পনা করছে। তবে দুজনের ব্যস্ততায় এখনই বিয়েতে নারাজ বিজয়-তামান্না।

সাক্ষাৎকারে তামান্না আরও জানান, তিনি সন্তান নিতে ভয় পান। জানান, মা না হলেও তিনি বুঝতে পারেন যে একটি শিশুকে লালন-পালনের কত কষ্ট করতে হয়। সন্তানকে যে স্নেহ–ভালোবাসা দিতে হয়, তা পরিমাপযোগ্য নয়।

তামান্নার ভাষায়, ‘আমার মা–বাবা আমাকে এতটাই আদর-যত্ন করেছেন যে তা আমি আমার সন্তানদের করতে পারব না। এটা আমার জন্য অসম্ভব। মা হতে যে ত্যাগস্বীকার করতে হয়, তা আমার পক্ষে করা সম্ভব নয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..