1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অগ্রণী ব্যাংকের শীর্ষপদে জাহানারা বেগম: এক বর্ণাঢ্য ক্যারিয়ারের গল্প - Janatar Jagoron
শিরোনাম

অগ্রণী ব্যাংকের শীর্ষপদে জাহানারা বেগম: এক বর্ণাঢ্য ক্যারিয়ারের গল্প

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩১৫ বার পঠিত
অগ্রণী ব্যাংকের শীর্ষপদে জাহানারা বেগম: এক বর্ণাঢ্য ক্যারিয়ারের গল্প
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাহানারা বেগম সম্প্রতি অগ্রণী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে গত ৯ জানুয়ারি তাকে এই পদোন্নতি প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার তিনি ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখায় তার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি তেজগাঁও কর্পোরেট শাখায় উপমহাব্যবস্থাপক এবং শাখা প্রধানের দায়িত্ব পালন করেন।

জাহানারা বেগম তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন ১৯৯৬ সালে, অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদানের মাধ্যমে। কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ের ক্রেডিট পলিসি অ্যান্ড ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, সেন্ট্রাল অ্যাকাউন্টস ডিভিশন, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা সার্কেল-২, কর্পোরেট শাখা প্রধান এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শাখা ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

জাহানারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এবং ব্যাংকিং বিষয়ে স্নাতক এবং ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন ব্যাংকিং প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

জাহানারা বেগম ১৯৭১ সালের ২২ আগস্ট জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামে অবস্থিত।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..