1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্লাস্টিক ব্যবস্থাপনায় বৈশ্বিক প্রতিশ্রুতি চান রিজওয়ানা হাসান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

প্লাস্টিক ব্যবস্থাপনায় বৈশ্বিক প্রতিশ্রুতি চান রিজওয়ানা হাসান

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৪০ বার পঠিত
রিজওয়ানা হাসান

প্লাস্টিক মুক্ত ভবিষ্যতের বার্তা জেজুতে!
অনলাইন ডেস্ক

সাসটেইনেবল প্লাস্টিক ব্যবস্থাপনার বিষয়ে বৈশ্বিক অঙ্গীকার গঠনের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
দক্ষিণ কোরিয়ার জেজু স্পেশাল সেলফ-গভার্নিং প্রভিন্সে বৃহস্পতিবার (৫ জুন) অনুষ্ঠিত ‘সার্কুলার ইকোনমির পথে উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের গোলটেবিল আলোচনা ও বিশ্ব পরিবেশ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পরদিন শুক্রবার (৬ জুন) এক সংবাদ বিবৃতিতে রিজওয়ানা হাসান বলেন, “জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব রোধে আমাদের এখনই কার্বন নিরপেক্ষ ও শূন্য-কার্বন উন্নয়নের পথ বেছে নিতে হবে—এটি কোনো বিকল্প নয়, বরং একান্ত প্রয়োজন।” তিনি আরও জানান, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বে বর্জ্য ও প্লাস্টিক ব্যবস্থাপনা এবং বন সংরক্ষণের উদ্যোগকে অগ্রাধিকার দিচ্ছে এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলো কার্যকরভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

জেজু সফরের সময় উপদেষ্টা রিজওয়ানা হাসান সাইডলাইনে দক্ষিণ কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ও জেজু প্রদেশের গভর্নরের সঙ্গে গঠনমূলক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, বন পুনর্বাসন এবং বন্যপ্রাণী সংরক্ষণে সম্ভাব্য সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও বাসযোগ্য পৃথিবী গড়তে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, রিজওয়ানা হাসান ৩ থেকে ৬ জুন ২০২৫ পর্যন্ত সরকারি সফরে দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে ‘গ্রিন ট্রানজিশন ইনিশিয়েটিভ’-এর সাধারণ অধিবেশন এবং প্লাস্টিক নীতি ও শিল্প বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শতিল এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..